মনিরুজ্জামান খান গাইবান্ধা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা – ৩ (পলাশবাড়ী – সাদুল্লাপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. ময়নুল হাসান সাদিক জনসমর্থনে মিছিল শোডাউন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপি কৃষকদলের সভাপতি আজিজল হকের উদ্দ্যোগে এই শোডাউন মিছিল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি,উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আপনারা না, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন যেন ডা. ময়নুল হাসান সাদিক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে।
ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পলাশবাড়ী- সাদুল্লাপুর রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। আমাদের শিক্ষা-চিকিৎসা ব্যবস্থাও বেহাল দশা। চিকিৎসা নিতে গেলে গাইবান্ধা জেলা পর্যন্ত যেতে হয়। আমি যেহেতু চিকিৎসক মা বোনদের জন আমি দুই উপজেলার জন্য ইউনিয়নে ক্লিনিক করে দিবো। সেই সাথে মসজিদ মাদ্রাসা, মন্দির পুরহিত জন্য বেতন ভাতা দেওয়া হবে বিএনপি জয়যুক্ত হলে ইনশাআল্লাহ ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ব্যবস্থা হবে। এছাড়াও অনলাইন জুয়া ও মাদকে জর্জরিত এই দুই উপজেলা।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা ডা. ময়নুল হাসান সাদিক একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হতে পারলে এ অবস্থা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারবেন বলে আশাবাদী তিনি। তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে।
যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকব। এ সময় জাতীয়তাবাদী মহিলা দল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



