Author: Niloy Roy

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে আরাফাত খান (২২) হত্যা মামলার প্রধান আসামী সোহেল খানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে গত কাল বুধবার (৩০ এপ্রিল ২৫) দুপুর ১ টা ৪০ মিনিটের সময় তালতলী থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাতা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরাফাত খান কচুপাত্রা বাজার এলাকার আ. জলিল খানের ছেলে। এঘটনায় নিহতের বাবা আ. জলিল উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ শিকদারের ছেলে সোহেলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ডিএমপির বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: “শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা  উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম আবু মোতালেব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের…

আরও পড়ুন

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে থেকে বিদ্যুৎ উৎপাদন এবং স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। এ সময় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, চীনের সহযোগিতায় দেশের সকল সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী সরকার। জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সকল সিটি কর্পোরেশনেই যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ২০০৯ সালের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর। তার এমন মন্তব্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডারই  প্রতিফলন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বিবৃতিতে বলেছে, ‘২০০৯ সালের বিডিআর বিদ্রোহ সম্পর্কে তানিয়া আমিরের বক্তব্য, যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা প্রতিফলিত হয়েছে। প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। প্রেস উইং বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পেছনের সত্য উদঘাটনে অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগগুলো উপস্থাপন করে। উদ্যোগগুলো হচ্ছে: তদন্ত কমিশন ২০২৪…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে। আজ বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।’ আলম বলেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেনা।’ প্রেস সচিব বলেন, ‘মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেন, ‘বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে।’ বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী…

আরও পড়ুন

ববি প্রতিনিধি : তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রতীকী কফিন বানিয়ে মৃত ঘোষণা করেন।এবং তারা নিজ মুখে কালো কাপড় বেঁধে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কফিনকে মহাসড়কের সামনে রেখে করেছি কারণ আমরা চার দফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম কিন্তু ভিসির নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামলা দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। আমরা মনে করি, এ প্রশাসন মৃত।” আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান…

আরও পড়ুন

ববি প্রতিনিধি  বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি ও দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে দুপুর ১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা। ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল) , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (নয়া দিগন্ত) , দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকন্ঠ) , কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে সংবর্ধিত হলেন বাউল শিল্পী আরজ আলী। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলমের সঞ্চালনায় ও পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সুসঙ্গ দুর্গাপুর সমিতি ঢাকা’র সভাপতি এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান পরামর্শক মামুন রণবীর। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক মঞ্জুরুল…

আরও পড়ুন

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ সরাসরি রেল যোগাযোগ বৃদ্ধির দাবি, ঈদের আগেই নতুন ট্রেন চালুর জোর আহ্বান জানিয়েছেন  ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ  জেলা সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২৯ এপ্রিল মঙ্গলবার  রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টা স্মারকলিপি  এবং সচিব ও মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় অনুলিপি প্রদান কারা হয়েছে। কৃষিনির্ভর ও সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে সরাসরি আন্তঃনগর রেল সংযোগ সম্প্রসারণ। বর্তমানে একমাত্র বনলতা এক্সপ্রেস ট্রেনটিই এই রুটে চলাচল করলেও, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল—বলে জানিয়েছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং চিকিৎসাসেবা প্রত্যাশীরা প্রতিদিন রাজধানী ঢাকা ও অন্যান্য জেলায় যাতায়াত করেন। কিন্তু, পর্যাপ্ত সরাসরি রেলসংযোগ না…

আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে অবৈধভাবে নির্মিত দুটি বাঁধের কারণে উজানের তিন ইউনিয়নে শতাধিক বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় দ্রুত বাঁধ অপসারণ ও পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দশানী নদী বকশীগঞ্জের মেরুরচর, সাধুরপাড়া ও বাহাদুরাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হলেও গত ১০ দিনে স্থানীয়রা নদীতে দুটি বাঁধ নির্মাণ করে। এতে উজানের পানি ভাটিতে না গিয়ে উল্টোদিকে ছড়িয়ে পড়ায় সাধুরপাড়া, বগারচর ও বাহাদুরাবাদ ইউনিয়নের ২০টি গ্রামের ফসলি জমি জলমগ্ন হয়ে যায়। ইতোমধ্যে কয়েকশত বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্থানীয় কৃষকরা…

আরও পড়ুন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাসকান্দা গ্রামের জমিসহ জোরপূর্বক জায়গা জবরদখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে। গত ২৮ই এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় সময় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অভিযোগকারী ভুক্তভোগী মোঃ শহীদুল্লাহ হোসাইন বলেন, আমি একজন সহজ সরল ব্যক্তি ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত জমিটি ভোগ দখল করে আসছি। কিন্তু অপরপক্ষ মোঃ দুলাল মিয়া গংরা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এই জমিজমার বিরোধ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা রয়েছে। আমি জামালপুর বিজ্ঞ আদালতে এই জমিটির উপর মামলা…

আরও পড়ুন

প্রতিনিধি নড়াইল নড়াইল সদর উপজেলার শাহাবাদে সরকারি জায়গা থেকে নিয়মনীতি উপেক্ষা করে ১০৯ টি গাছ কর্তনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। এ সময় কাটা গাছের অংশ জব্দ করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের দুইপাশে মেহগনি ও আম গাছগুলো রোপণ করেছিলেন প্রশিকা নামে একটি এনজিও। সেসময় ওই সড়কটি ইউনিয়ন পরিষদের আওতায় ভুক্ত মনে করে জমির মালিক হিসেবে ইউনিয়ন পরিষদ এবং দেখভালের জন্য ওই এলাকায় প্রশিকার গঠিত প্রভাতী…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫।  আগামী ১২ মে পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সের (৪৬৫ নং) পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং ৭টা ৩০ মিনিটে দুটি করে ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক মঞ্চস্থ হবে, যার মাধ্যমে মোট ১৮টি নাটক দর্শকদের সামনে উপস্থাপিত হবে। এবারের নাট্যোৎসবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ফুটে উঠবে। নবীন নাট্যনির্দেশকদের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকালে প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন ক্লাবের সদস্যরা। আলোচনা সভার শুরুর দিকে ক্লাবের প্রয়াত সাংবাদিক সদস্যদের স্মরণ করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার প্রেসক্লাবের…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় আটপাড়া উপজেলা খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবিকুন্নাহার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ফারকুল ইসলাম মিল্কী, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ।

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় ডাকাতির ঘটনায় ৫ ডাকাতসহ ৭ জন গ্রেপ্তার। স্বর্ণালংকার ও লুটনকৃত টাকা উদ্ধার। মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন সংঘবদ্ধ ডাকাতসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ লুটকৃত মালামাল, অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রায়হান মিয়া (২৫), পিতা: ময়না মিয়া, সাং: কামরাখাইর, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ ,আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), পিতা: মৃত ইদ্রিস মিয়া, সাং: নওধার পূর্বপাড়া, থানা: বিশ্বনাথ, জেলা: সিলেট তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে ৮-১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোঃ আফাজ মিয়া…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে ৪ মাসের মেয়ে রেখে মোসা. সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এ ঘটনা ঘটে। সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শাশুড়ি মাঠে মুগডাল তুলতে যান। কিছুক্ষণ পর সিনথিয়ার ৪ মাসের মেয়ের কান্নার শব্দ পেয়ে পাশের বাসার লোকজন এগিয়ে আসেন। তখন বন্ধ ঘরের জানালা দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- পথচারীদের পথরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে বেদে সম্প্রদায়ের নারীরা,টাকা না দিলে জামা-কাপড় টেনেও ধরছে। আবার দশ টাকা চেয়েও একশো টাকার কেড়ে নিচ্ছে। এমনকি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল সোমবার দিনভর শহরে পথসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে খুব ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় লোকজন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রেসক্লাব মোড় হতে কালিবাড়ি মোড় সড়কে পথচারীদের পথরোধ করে টাকা আদায় করছে সম্প্রদায়ের একাধিক নারী। এ-সময় টাকা না দিতে চাইলে জামা-কাপড় টেনে ধরছে নিরুপায় হয়ে কেউ কেউ টাকা দিয়ে অবাক হয়ে ভাবছেন কি ঘটলো এটা? স্থানীয় সূত্রে…

আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনেজা বেগম (৩৫) স্থানীয় ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের মা। ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মোনেজা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রথমে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে “স্বাভাবিক” বলে দাবি করা হলেও প্রতিবেশীদের সন্দেহের কারণে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ২টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ মোনেজার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে গলায় ফাঁসের দাগ দেখে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় মোনেজার স্বামী ইসরাফিল আলম…

আরও পড়ুন