Author: Niloy Roy

পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। সঞ্চয়ের টাকার জন্য শনিবার দিনভর ঐ সমিতির কার্যালয়ের সামনে ভীড় করেছেন সঞ্চয়কারী সদস্যরা। শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি  সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি খুলে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনিও ঐ সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন। সমিতির কার্যক্রম ভাল ভাবেই…

আরও পড়ুন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ   কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কটিয়াদী উপজেলা বিএনপি’র উদ্যোগে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের মাঝে ক্যাম্পেইন অনুষ্ঠিত এবং লিফলেট বিতরণ করা হয়েছে।   রবিবার ৪ঠা মে উপজেলা বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। উদ্বোধক ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন,” এক দুই তিন চার ভিসি তুই গদি ছাড়; যে ভিসিরে পাই না, সে ভিসিরে চাই না; স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও এক সাথে; দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ; স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও।” মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে লাইব্রেরির ও টিএসসি রাস্তা হয়ে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশিত হয় শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন কর জানান,শিক্ষার্থীরা বলেন, ৬ মাস কেটে গেলেও ২২ দফা বাস্তবায়ন সম্ভব হয় নি।…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: ‘‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে বরগুনা জেলা পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে এবং “দুষ্টের দমন, শিষ্টের লালনে” বদ্ধ পরিকর। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম খলিল মহোদয়ের দিক নির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অসাধু প্রতারণা, চক্র, দালালি, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়,গত কাল ০৩/০৫/২০২৫ ইং তারিখ বরগুনা জেলার গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকরাম হোসেনের নিকট ভিকটিম মোঃ মাসুম মৃধা(৩৬), পিং -মৃত হানিফ মৃধা, সাং -খেকুয়ানী, ৫ নং ওয়ার্ড, ১ নং গুলিশাখালি ইউপি, থানা- আমতলী,…

আরও পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন। আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: সত্য সংবাদে” ৭ম বছরের পদার্পণ অনুষ্ঠিত হয় জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪ এর। ২ মে জুমম্মার নামাজের পর নাগরপুর উপজেলার নিউ ধানসিড়ি হোটেল মিলনায়তনে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে ডেইলি নিউজ বাংলা২৪ এর ৭ম বছরে পদার্পণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। এসময় ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠার লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। পরে, আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডেইলি নিউজ বাংলা ২৪ এর সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম। নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান।…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়। রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির (২০১৯-২০ সেশন) গত বৃহস্পতিবার পাকস্থলীর ক্যান্সারে মারা যায়। তিনি ১৮ই ডিসেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের কাছে চিকিৎসা সহযোগিতা চেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে সহযোগিতা করতে ব্যর্থ হন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলাকে দায়ী করে পাঁচ দফা দাবি উত্থাপন করে ২৪ ঘণ্টার আল্টমেটাম দিয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (৩রা মে) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক প্রেস ব্রিফিংয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেন বিভাগটির শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিগুলো হলো- প্রথম দফা:জিমির আবেদনের বিষয়ে প্রশাসনের অবহেলার দায় স্বীকার করতে হবে ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য উপাচার্যকে প্রকাশ্যে (গ্রাউন্ড ফ্লোরে) সকল শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে…

আরও পড়ুন

গাইবান্ধা থেকে ফিরে রংপুর প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। – সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা সাহিত্য একাডেমি, ও বাংলাদেশ কবি-লেখক ফোরাম গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত ২ মে শুক্রবার বিকেল ৩ টায় বিশেষ সাহিত্য আসর ” কাব্যচর্চা” অনুষ্ঠিত। গাইবান্ধা জেলা প্রেসক্লাব,গাইবান্ধা মিলনায়তনে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কবি আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুর, সহসভাপতি নাজিরা পারভীন টপি, গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,সাংবাদিক আবু নাসের…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ আজ ৩মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (World Press Freedom Day)। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এই দিনটি শুধু সাংবাদিকদের পেশাগত সংগ্রামকে স্মরণ করায় না, বরং সমাজে তথ্যের অবাধ প্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর এই দিবস পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়া হয়,”মুক্ত গণমাধ্যম ছাড়া মুক্ত সমাজ অসম্ভব”। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেন। এই তারিখটি বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, ১৯৯১ সালের এপ্রিলে নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত আফ্রিকান সাংবাদিকদের সেমিনারে, “মুক্ত ও বহুমুখী…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া (২৫) নামে এক তরুণ উদীয়মান ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুর আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইজুল উপজেলার আব্দুল হালিম ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। এছাড়াও, তিনি ময়মনসিংহ জেলা মোহামেডান ক্লাবের হয়ে একাধিকবার মাঠ কাঁপিয়েছেন। মিডফিল্ডার হিসেবে খেলে দলকে এনে দিয়েছেন একাধিক জয়। তার অকালে চলে যাওয়ায় ফুটবল অঙ্গনে গভীর শোক নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা”—এই স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার (২ মে) বাদ জুম’আ নাগরপুর উপজেলার নিউ ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ…

আরও পড়ুন

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতিদ্রুত তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে, তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে তখন উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে, যা ৫ আগস্টে হয়েছে। তিনি বলেন, দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে এ দেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী…

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন ২৮ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে শিবগঞ্জ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জজুড়ে আনন্দ ও গর্বের সাড়া পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব দেলওয়ার হোসেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজসেবায় তাঁর সক্রিয় ভূমিকা তাকে এনে দিয়েছে বিশেষ সম্মান ও শ্রদ্ধা। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেলোয়ার ভাই শুধু আমাদের গর্ব নন, তিনি পুরো দেশের গর্ব। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার উপর…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ওপর সন্ত্রাসী হামলা এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার (২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া (৫০) ও তার ছেলে হিমেল মিয়া (২২)-সহ উভয়পক্ষের কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঈশ্বরগঞ্জ পরিবহন মালিক সমিতি, লক্ষিগঞ্জ অটো বাইক ড্রাইবার ও মালিক কল্যাণ সমিতি, অটো সিএনজি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা চালক সমবায় সমিতি পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজনের আয়োজন করে। সকাল ১১টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি :- নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সার্বিক আয়োজনে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ র‍্যালী বের করা হয় এবং র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর-রশীদ জোয়ার্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, জেলা সমবায় দলের সভাপতি আব্দুস সোবহান, জলঢাকা পৌর যুবদলের আহবায়ক…

আরও পড়ুন

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন ‘অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টির গুরুত্ব সম্পর্কে সচেতন। তারা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়িয়ে ৭.৮৬ মিলিয়ন টিইইউতে উন্নীত করার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করেছে’। শফিকুল আলম বলেন, শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারিত্ব ছাড়া এটি সম্ভব নয়। সফল হলে, এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দেবে: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। ‘আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই…

আরও পড়ুন

অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এই অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা সেদেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ সুগম করা, অতিরিক্ত…

আরও পড়ুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৃহস্পতিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ২০২৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক কম হবে। বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, অনিশ্চয়তা এবং আঞ্চলিক সংঘাতকে দায়ী করেছে সংস্থাটি। দুবাই থেকে এএফপি জানায়, আইএমএফ-এর আঞ্চলিক প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ ও ২০২৬ সালে প্রবৃদ্ধি বাড়বে বটে, তবে গত অক্টোবরের পূর্বাভাসের তুলনায় তা হবে অনেক মন্থর।’ ২০২৫ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ থেকে কমিয়ে ২.৬ শতাংশ এবং ২০২৬ সালের জন্য ৪.২ থেকে ৩.৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বৈশ্বিক শুল্ক যুদ্ধ, ধীরগতির তেল উৎপাদন পুনরুদ্ধার, সংঘাতের প্রভাব এবং কাঠামোগত সংস্কারে ধীরগতি—এসবই এই পূর্বাভাস হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে প্রেসিডেন্ট…

আরও পড়ুন