বুধবার, সেপ্টেম্বর ১৬

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়। রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে।

তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্নহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্নহত্যা করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version