বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা দেশের সব মানুষকে ব্যথিত করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ ডিসেম্বর) আলোচিত এ হত্যা মামলায় ২০ আসামির ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এমন প্রতিক্রিয়া দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে আবরারকে হত্যা করা হয়। এ ঘটনা বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে আসামিদের শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।এদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক থাকায়…
Author: Murad Hossen
মার্কিন নাগরিকদের ফ্রান্স, জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি। সম্প্রতি প্রকাশিত নতুন একটি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়েছে। খবর রয়টার্সের। মূলত করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঝুঁকি এড়াতেই এই ঘোষণা দেয়া হয়েছে। এর আগে, ওমিক্রনের উচ্চ ঝুঁকি সম্পন্ন ৮৩টি দেশের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) নতুন করে যুক্ত হয়েছে অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন। এদিকে, ওমিক্রনের সংক্রমণ শুরুর পর আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে নতুন আইন জারি করা হয়েছে। সেখানে বিদেশি নাগরিকদের জন্য করোনা নেগেটিভ সনদ করা হয়েছে বাধ্যতামূলক। পাশাপাশি এই রিপোর্ট জমা দিতে হবে যুক্তরাষ্ট্রে প্রবেশের…
বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে খুশি আবরারের পরিবারসহ দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সন্তোষ প্রকাশ করেছে নেটিজেনরা। পাশপাশি দ্রুত এই রায় কার্যকরের দাবি জানাচ্ছে তারা। এদিকে মামলায় অভিযুক্ত ২৫ আসামীর মধ্যে ২২ আসামী কারাগারে থাকলেও তিনজন এখনও পলাতক রয়েছে। সোশ্যাল মিডিয়া পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিও উঠেছে। এ বিষয়ে জান্নাতুল মিনাল ফেইসবুকে লিখেছেন, ‘আসামিরা মৃত্যুদণ্ড পাওয়ায় দেশের জনগণ অনেক খুশি। আবরার ন্যায় বিচার…
প্রতি বছরের মতো এবছরও বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছেন আফগান মুসলিম নারীরা। মোট চার ক্যাটাগরিতে ১০০ জনের এই তালিকায় শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখায় ৩১, পরিবেশ ও খেলাধুলায় ১৬, রাজনীতি ও অধিকারকর্মী ৩১ জন এবং বিজ্ঞান-স্বাস্থ্যে ২২ জনকে স্থান দেওয়া হয়েছে। প্রভাবশালী নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসন ও প্রশংসিত লেখক চিমামান্ডা এনগোজি আদিচিসহ আরও অনেক নারী স্থান পেয়েছেন। চলতি বছর বিবিসির এই তালিকায় আফগানিস্তানের ৫০ জন নারী স্থান পেয়েছেন। তবে…
আবারও হঠাৎ অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীর খুচরা বাজারে তিন দিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে ১০ টাকা। দেশি পেঁয়াজের দামই বেড়েছে বেশি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ কমায় দাম বেড়েছে। অন্যদিকে, পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে নয়, বরং দাম বেড়েছে দেশে পেঁয়াজের মজুদ কমে আসায়। তাঁরা বলছেন, দেশে গত মৌসুমের পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে। বৈরী আবহাওয়ার কারণে আমদানি করা পেঁয়াজের সরবরাহও কম। ফলে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বেশি থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।…
ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপোর্টের ব্যবহৃত তলোয়ার ও ৫টি আগ্নেয়াস্ত্র ২৯ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি হয়েছে। মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান রক আইল্যান্ড স্থানীয় সময় মঙ্গলবার এ কথা জানিয়েছে। রক আইল্যান্ডের প্রেসিডেন্ট কেভিন হোগান এএফপিকে জানিয়েছে, চলতি মাসের ৩ তারিখে ফোনের মাধ্যমে এক নাম, পরিচয় জানাতে অনিচ্ছুক এক ব্যক্তির তলোয়ার ও বন্দুক কিনেছেন। নেপোলিয়ানের ওই তলোয়ার ও বন্দুকের বাজার মূল্য ১৫ লাখ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার। কেভিন হোগান বলেন, “২৯ লাখ মার্কিন ডলারের বিনিময়ে ওই ক্রেতা নেপোলিয়ানের ব্যবহৃত ওসব মহামূল্যবান অস্ত্রসামগ্রী বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে। আমরা তাকে এই ঐতিহাসিক জিনিস দিতে পেরে আনন্দিত।” নিলামকারী প্রতিষ্ঠানটি বলেন, তলোয়ারটিতে ‘ক্রাউন জুয়েল’ আছে…
চলতি মাসেই মুক্তি পেতে চলেছে স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’। মুক্তির আগেই সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান ও বাহরাইনে নিষিদ্ধ করা হলো ছবিটি। ভ্যারাইটির সূত্রে জানা গেছে, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ মুক্তির অনুমতি দেয়নি আরব দেশগুলো। একটি দৃশ্যে আপত্তি তুলেছে তারা। যে দৃশ্যটি নিয়ে আপত্তি তোলা হয়েছে সেটি তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ঘিরে।আরব দেশগুলোতে এর আগেও হলিউডের অনেক ছবি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া মার্ভেলের ‘ইটারনার্লস’ও আঁটকে গেছে সেন্সরে। টনি নামের এক ব্যক্তিকে ঘিরে ‘ওয়েস্ট সাইড স্টোরি’র গল্প। ১৯৫৭ সালে নিউ ইয়র্ক সিটির ঘটনা। হাই স্কুল ড্যান্সে গিয়ে মারিয়া নামের এক মেয়ের প্রেমে পড়ে সে। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়…
ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের টিকা আংশিক কার্যকর বলে জানিয়েছে,বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘ডব্লিউএইচও’। এদিকে করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রন এর প্রভাব অতিমাত্রায় এমন কোনও ইঙ্গিতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে কারণে করোনাভাইরাসের বিদ্যমান টিকাগুলোই ওমিক্রনকে মোকাবেলা করতে পারবে বলে আশা করছে সংস্থাটি। ‘ডব্লিউএইচও’ কর্মকর্তা ড. মাইক রায়ান বলেছেন,দক্ষিণ আফ্রিকায় প্রথম ল্যাব টেস্টে দেখা গেছে ফাইজারের টিকায় ওমিক্রন ধরনটি আংশিকভাবে প্রতিহত করা সম্ভব। গবেষকরা বলছেন, প্রচলিত টিকাগুলোর এন্টিবডি কতটা ভালোভাবে ওমিক্রন ধরনকে নিস্ক্রিয় করবে এটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। তবে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক ড. মাইক রায়ান বলছেন, “আমাদের কাছে এমন ভ্যাকসিন রয়েছে যা এখন পর্যন্ত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে মারাত্মক…
অনেক সময় অনেকেই ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন। আবার অনেকে ডিলিট করতে চাইলেও সঠিক পদ্ধতির অভাবে করতে পারেন না। কীভাবে ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল এই প্রতিবেদনে। গ্রাহক চাইলে মোবাইল অ্যাপ অথবা ডেক্সটপ ব্রাউজার থেকেও ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিন পর আর কোন ভাবেই অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব নয়। তবে অ্যাকাউন্ট ডিলিট করার পরে সেই অ্যাকাউন্টের সব তথ্য ফিরে পাওয়ার জন্য ৯০দিন পর্যন্ত সময় নিতে পারে মার্ক জুকেরবার্গের কম্পানি। মোবাইল অ্যাপ থেকে ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে? প্রথমেই ফেইসবুক অ্যাপ ওপেন করুন। তারপর ডান দিকে উপরে হ্যামবার্গার বাটনে ক্লিক করুন।…
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৮ শতাংশ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং মঙ্গলবার…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কল-কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বাইরে থেকে অনেকে উস্কানি দেয়। এ বিষয়ে শ্রমিকদের সর্তক থাকতে হবে। বুধবার (৮ ডিসেম্বর) ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ০৮টি নব নির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক সময় আমরা দেখি, বাইরে থেকে কিছু শ্রমিক নেতারা বা কোন কোনো মহল উস্কানি দেয়, একটা অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। একটা কথা মনে রাখতে হবে, এখন বিশ্ব প্রতিযোগীতামূলক। এ প্রতিযোগীতাময় বিশ্বে শিল্প কল-কারখানা, উৎপাদন এবং রপ্তানি যদি সঠিক ভাবে চালাতে…
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ পুনঃগঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ কমিটি পুনঃগঠন করে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়নের জন্য ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ নির্দেশক্রমে পুনঃগঠন করা হলো। ৫ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)। এছাড়া সদস্য সচিব হয়েছেন উপসচিব (প্রশাসন শখা-১৩)। কমিটিতে ৩ জন উপসচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১৩ এর মাধ্যমে ক্রয় করা দ্রব্যাদি/মালামালের বার্ষিক…
ভ্রমণের সময় কখনও কি মনে হয়েছে কেউ লুকিয়ে আপনাকে দেখছেন? হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকোনো ক্যামেরা রাখার এই যুগে এ নিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা। আসুন জেনে নিই, অপরিচিত স্থানে লুকোনো ক্যামেরার সন্ধান পাওয়ার উপায়। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। নতুন ভাড়া বাড়ি বা হোটেল কক্ষে ঢুকতেই পরীক্ষা করে নিন কিছু বিশেষ আসবাব। বিশেষ করে খেয়াল রাখুন কোনো আসবাব বা ঘর সাজানোর সামগ্রী অস্বাভাবিক স্থানে রাখা আছে কি-না। আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেওয়াল ঘড়ি ইত্যাদির মধ্যে লুকোনো থাকতে…
বেশির ভাগ মানুষেরই প্রিয় ধনেপাতা। চাটনি থেকে শুরু করে তরকারি, সব কিছুতে যেমন স্বাদ বাড়ায়, তেমনই শরীর সুস্থ রাখতে সাহায্য করে ধনেপাতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ধনেপাতা ডায়াবেটিস রোগীদের মোক্ষম দাওয়াই। ফ্লোরিডা রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ধনেপাতা কিংবা বীজ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। ধনেপাতা বীজের মধ্যে থাকে ইথানল, যা ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া ধনেপাতা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। যেভাবে খাবেন? রেসিপি ১: ফ্রাইয়িং প্যানে এক চা চামচ ধনে বীজ এবং অর্ধেক চা চামচ জিরা মাঝারি আঁচে গরম করে নিন। তার মধ্যেই এক চা চামচ…
সুন্দর হতে কে না চায়? সবাই চায় তাকে একটু সুন্দর লাগুক। মানুষ মাত্রই সৌন্দর্য সচেতন। ত্বকের সৌন্দর্যের জন্য নানা টোটক ব্যবহার করেন অনেকে। এর মধ্যে একটি পদ্ধতি থাপ্পড় থেরাপি! সৌন্দর্য বৃদ্ধিতে থাপ্পড় থেরাপি কীভাবে কাজ করে জানেন? আসুন জেনে নেই- জেনে অবাক হলেও সত্যি যে সৌন্দর্য বাড়ানোর জন্য বিশ্বে থাপ্পড় থেরাপির মতো অদ্ভুত থেরাপিও প্রচলিত আছে। দক্ষিণ কোরিয়ায় এ থাপ্পড় থেরাপি খুব জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করছেন। সৌন্দর্য বাড়াতে প্রতিদিন নিজেদের গালে ৫০টি চড় মারেন তারা। এটা বিশ্বাস করা হয় যে এ থেরাপি ত্বকের উন্নতি করে। এতে করে নারীরা নাকি আগের চেয়ে বেশি…
বলিউড অভিনেত্রী নুসরাত বারুচাকে ‘সোনু কি টিটু কি সুইটি’ সিনেমার একটি গানে লাল রঙের ব্রালেট পরে ঝড় তুলেছিলেন। সেখানে খোলামেলা পোশাকে দেখে হতবাক হয়েছিলেন এই অভিনেত্রীর বাবা-মা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নুসরাত নিজেই। গানটি দেখার পর বিস্ময় নিয়ে তারা প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি ওটা ব্রা পরেছো?’ এ প্রশ্ন শুনে চমকে উঠেছিলেন নুসরাত। এ অভিনেত্রী বুঝেছিলেন খোলামেলা পোশাকে তাকে দেখতে অভ্যস্ত নন তারা। নিজেকে সামলে নুসরাত বলেছিলেন, ‘এটা ব্রালেট। ফ্যাশনের ভাষায় এই পোশাককে তাই বলা হয়। এটা অনেকেই পরে থাকেন। ’ ‘সোনু কি টিটু কি সুইটি’ সিনেমার গানে নুসরাতের খোলামেলা উপস্থিতি তাকে চর্চিত বিষয়ে পরিণত করেছিল। গানটি…
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই জ্বলে উঠলেন প্যাট কামিন্স। তাঁর ৫ উইকেটের দৌলতে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই দু’টি রেকর্ড ছুঁলেন কামিন্স। অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে এবং সেই সঙ্গে অ্যাশেজে এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স। অন্য দিকে ১৯৮২ সালে প্রথম অজি অধিনায়ক হিসেবে অ্যাশেজে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস। ৩৯ বছর পরে সেই রেকর্ড ছুঁলেন কামিন্স।ব্রিসবেনে প্রথম ইনিংসে…
কুষ্টিয়ায় আবরার ফাহাদের মা ও ছোট ভাই টেলিভিশনের সামনে বসে রায়ের খবর দেখেছেন। এ সময় মা রোকেয়া খাতুন কান্নায় ভেঙে পড়েন। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ রায় দেখেন তিনি।জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে শুরু থেকে এখন পর্যন্ত ৩ আসামি পলাতক রয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। বুধবার (৮ ডিসেম্বর)…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। আজ বুধবার এ রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবরারের মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় করা হত্যা মামলায় বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে। তিনজন পলাতক।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার শতবর্ষী মর্যাদাকর টেস্ট সিরিজ ‘দ্য অ্যাশেজ’ আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্টে ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড প্রথম সেশনেই বিপাকে পড়েছে। ২৬ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে তারা মধ্যাহ্ন বিরতিতে যায়। ১৭ রান নিয়ে অলি পোপ ও ২৫ রান নিয়ে হাসিব হামিদ অপরাজিত আছেন। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি টপ অর্ডারের ব্যাটসম্যানরা। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাতটি করেন মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম বলেই তিনি বোল্ড করেন ররি বার্নসকে। গোল্ডেন ডাক মেরে ফেরেন বার্নস। এরপর আঘাত…
