- সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে- মাজেদুর রহমান এমপি
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
Author: Murad Hossen
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আট বছর বয়সী লিমা আক্তার, সাত বছর বয়সী মিনা আক্তার, চার বছর বয়সী মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।…
ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ২০২০ সালে যুব বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার আছেন এ স্কোয়াডে। বিশ্বকাপের জন্য নির্বাচিত এ দলটিই ডিসেম্বরে এশিয়া কাপ খেলবে। সংযুক্ত আরব আমিরাতে আট দলের এশিয়া কাপ শুরু হবে ২৩ ডিসেম্বর। ২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। বাংলাদেশসহ এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। ফাইনাল হবে ১ জানুয়ারি। ২০২২ সালের ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ পড়ছে এ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ১৬…
করোনা আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে আসায় আইসোলেশনে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত ওই কর্মকর্তার সংস্পর্শে আসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান। কূটনৈতিক বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আজ এই খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। তিনি আগামী কয়েক দিন আইসোলেশনে থাকবেন বলে খবরে বরা হয়েছে। মহাসচিব আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠিতব্য বৈঠক ও কর্মসূচিও বাতিল করা হয়েছে। বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আন্তেনিও গুতেরেসের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না। এছাড়াও বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার…
রাজশাহী শিক্ষাবোর্ডের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে। টাকা জমা দেওয়ার সময় আবেদনে একটি মামলার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই মামলার কারণেই টাকাগুলো জমা দেওয়া হলো। সেই মামলার প্রধান আসামি রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। মামলার মোট আসামি ১৪ জন। তবে টাকা জমা দেওয়ার কথা স্বীকার করছেন না মামলায় আসামি থাকা কেউ। ১৮ লাখ ৪৪ হাজার ৮৩১ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠিক সমপরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে ব্যাংকের হিসাবে। এ মামলার এক আসামির নাম শওকত আলী। তিনি একজন ঠিকাদার। ব্যাংকে টাকার জমাকারী হিসেবে তার নাম লেখা হয়েছে। তবে শওকতের দাবি,…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। বুধবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে চলতি বছরের ২৮ নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় শেষ পর্যন্ত তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়। রায়ে আর কোনো বিলম্ব হোক তা চায় না আবরারের পরিবার। নিহত আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, ‘আজ ২৬ মাস হলো ভাইয়াকে হত্যা করার। আগামীকাল (আজ) আবারো রায় ঘোষণার দিন ধার্য আছে। আশা করছি, আদালত আর…
সঠিক জ্ঞানের অভাবে মানুষ কেবল পাপাচারিতায়ই লিপ্ত হয় না; বরং তওবা ও তাকওয়া থেকেও বঞ্চিত হয়। সে গুনাহ ও পাপাচারিতাকে সওয়াবের আমল মনে করে সম্পাদন করে এবং চির-গুমরাহী ও ধ্বংসের কবলে আক্রান্ত হয়। সঠিক জ্ঞানের অভাবেই মানুষ কবরে গাছের ডাল প্রোথিত করে কবরস্থ ব্যক্তির নাজাত কামনা করে। একই আকিদায় কবরে ফুল ছড়ায়, গিলাফ দেয়, আরও কত কিছু করে। তারা মনে করে গাছের ডাল ও ফুলের জিকিরের বরকতে কবরের আজাব দূর হয়ে যায় বলেই তো রসুল (সা.) দুজনের কবরে নিজ হাতে বৃক্ষশাখা প্রোথিত করে বলেছিলেন, ডালগুলো শুকানোর আগেই কবরস্থ ব্যক্তিদ্বয়ের কবরের আজাব দূর হয়ে যাবে। ডাল-ফুলের জিকিরের এই বরকত! সুতরাং এরূপ…
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। রাজস্থানে বসেছে বিয়ের আসর। বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও উপস্থিত থাকবেন। এরইমধ্যে স্ত্রী মিনি মাথুর ও মেয়ে সাইরাকে নিয়ে জয়পুরে উড়াল দিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা কবির খান। এ পরিচালকের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। এছাড়াও বিয়েতে হাজির থাকবেন ভিকি কৌশলের সফলতম ছবি ‘উরি’র পরিচালক আদিত্য ধর। এছাড়াও থাকবেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও তার স্বামী অঙ্গদ বেদি, অভিনেতা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা। এছাড়াও বিয়েতে দেখা যেতে পারে নির্মাতা করণ জোহর, অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক রোহিত শেঠি, শশাঙ্ক খৈতান ও অনুরাগ কাশ্যফকে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডা. মুরাদ হাসানের অসৌজন্যমূলক ও বিতর্কিত অডিও-ভিডিও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফেসবুক থেকে ১৫টি ও ইউটিউব থেকে ২টি অপসারণ করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন বিটিআরসির এই আইনজীবী। এর আগে গতকাল মঙ্গলবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সরাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে আইনজীবী সুমন বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডা. মুরাদের অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলে-মেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে…
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ দুপুরে। ইতোমধ্যে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বুধবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায় ঘোষণার আগে আসামিদের আদালতের এজলাসে হাজির করা হবে। এ মামলার মোট ২৫ আসামির মধ্যে তিনজন শুরু থেকে পলাতক রয়েছেন। গ্রেফতার ২২ জন হলেন-মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন,…
২০২২ সালের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস চালু করতে যাচ্ছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার দ্যা গার্ডিয়ানের খবরে এই তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি পর্যটন ও বাণিজ্যের জন্য বিশ্বে অত্যন্ত পরিচিত। বর্তমানে আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ফেডারেল সরকার ছুটির নতুন নিয়ম কার্যকর করবে। সংযুক্ত আরব আমিরাতে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কর্ম দিবস নির্ধারণ করা হয়েছে সপ্তাহে সাড়ে ৪ দিন। আর ছুটি থাকবে আড়াই দিন। শুক্রবার বিকেল, শনিবার এবং রবিবার থাকবে ছুটির দিন। আবুধাবির সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে বৈশ্বিক…
মিরপুর টেস্টে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আবারও হতাশ করলেন। তাদের সঙ্গী হলেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হাসান শান্তও। পাকিস্তানের বোলিং তোপে স্রেফ এলোমেলো টাইগারদের ব্যাটিং লাইনআপ। অভিষিক্ত জয় প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন। আজ হাসান আলীর করা প্রথম বলেই চার মেরে রানের খাতা খুলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। এক ওভার পর হাসানের ভেতরে ঢোকানো বলে বোল্ড জয়। তার ব্যাট ও প্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে। রান খরায় ভোগা সাদমান আরও একবার হতাশ করলেন। আফ্রিদির ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। ১২ রানেই সাজঘরে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। উইকেটের ক্ষুধায় মগ্ন…
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়। মেষ: আজ শুভ কিছু ঘটতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। কর্মস্থলে গোপন বিষয়ে আলোচনা না করাই ভালো। জীবন সম্পর্কে আশাবাদী থাকুন। ভালো থাকুন। বৃষ: কাজে ধারাবাহিকতা থাকবে। নিজের কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে…
বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ বুধবার (৮ ডিসেম্বর)। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই রায় ঘোষণা করা হবে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিচারক এই মামলার রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন, আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁয়া। এসময় তিনি বলেন, দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পরও এই মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে চার্জশিটভুক্ত ৬০ জন সাক্ষীর ৪৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিশাল এই সাক্ষ্য-জেরা চ্যালেঞ্জিং হলেও রাষ্ট্রপক্ষ থেকে দ্রুততার সঙ্গে মামলাটি শেষ করতে চেষ্টা করেছি। এখন আশা করছি, রায়ে আসামিদের…
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে গতকাল রাতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দুরাইস্বামী’র আমন্ত্রণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ । এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা,সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা মরহুম দেওয়ান ফরিদ গাজী’র একটি গ্রন্থ মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বই তুলে দেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দুরাইস্বামী’ হাতে তুলে দেন এমপি মিলাদ গাজী। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই…
ঝিনাইদহের শৈলকুপা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন ৩ জন। জানা গেছে, উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান মামুনের মোটরসাইকেল বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ৩টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা। হামলায় ৩ জন আহত হয়েছেন। প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন। তিনি জানান, তারা আজ নৌকার মনোনয়ন ফরম আনতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মোটর…
ভোলা সদর উপজেলা ১ নং রাজাপুর ইউনিয়নে আসন্ন ইউপি চেয়ারম্যানে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে বরণ করে নিতে ইলিশা লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। এসময় কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনয়নের এই প্রার্থী। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে ইলিশাঘাট হয়ে তাঁর নির্বাচনী এলাকা রাজাপুর ইউনিয়নের মাটিতে প্রথম পা ফেলেই ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনাকে। এছাড়াও বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ৬৯’র গণঅভ্যুত্থানের মহানায়ক জীবন্ত কিংবদন্তী ভোলা মাটি ও মানুষের নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়কে। এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে তার নির্বাচনী এলাকা…
ফুলের সঙ্গে মৌমাছির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা সবাই আমরা জানি। ফুল মধুর বিনিময়ে মৌমাছির গায়ে জড়িয়ে দেয় রেণু, সেই রেণু ছড়িয়ে যায় দূরের কোনো ফুলে, এভাবেই ঘটে পরাগায়ন। তবে হাজারো বছরের এমন স্বাভাবিকতার মাঝে সবার অগোচরেই ঘটছে ছন্দপতন। গবেষণায় বেরিয়ে এসেছে, ফুলের ওপর নির্ভরতা কাটিয়ে উঠছে মৌমাছির কিছু প্রজাতি। এরা নিরামিষ জীবন ছেড়ে পুরোপুরি মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে। আবার নিরামিষ-আমিষ দুই খাবারে আসক্ত মৌমাছিও পাওয়া গেছে। পঁচা মাংস ছিড়ে খেতে কিছু মৌমাছির মুখে গজিয়েছে দাঁত, এমনকি হজমে গণ্ডগোল এড়াতে এদের পরিপাকতন্ত্রও প্রস্তুত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সম্পূর্ণ মাংসাশী মৌমাছির খোঁজ পেয়ে রীতিমতো বিস্মিত বিজ্ঞানীরা। তারা বলছেন, মধু সংগ্রহের প্রবল প্রতিযোগিতা এড়াতেই সম্ভবত এমন…
সচিবালয়ে ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ভুল করেছেন ডা. মুরাদ হাসান। এমন পরিস্থিতিতে ই-মেইলে নয়, পদত্যাগপত্রের হার্ড কপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল ও যৌন হয়রানিমূলক কথোপকথনের কল রেকর্ড, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। যিনি আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নিতে সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরের ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের পর থেকেই ডা. মুরাদের হদিস মিলছে না। তবে কোথায় অবস্থান নিয়ে তিনি আজ পদত্যাগপত্রের ইমেইল পাঠিয়েছেন, এই প্রশ্নের উত্তর জানা নেই কারো! খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। তবে এটিও শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। নাম…

