Author: Murad Hossen

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট মিরর এর প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী। এডহক কমিটির সভাপতি আকিব্বুজ্জামান আকরাম এর সভাপতিত্বে ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, উদয়ন নিউজ এজেন্সির স্বাত্ত্বাধিকারী ও পৌর বিপনী মার্কেট কমিটির সভাপতি কমরেড…

Read More

নীলফামারী থেকে আটক হওয়া পাঁচ জঙ্গি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বোমা হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং শীর্ষ জঙ্গিদের জেল থেকে মুক্ত করার পরিকল্পনা করছিল। এ তথ্য জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আটক জঙ্গিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য দিয়ে তিনি জানান, এ জঙ্গিরা জেএমবির সামরিক শাখার সদস্য। ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেজ দেখে তারা দীর্ঘদিন ধরে বোমা তৈরির প্রশিক্ষণ নেয়। মূলত জেলখানায় অন্তরীণ থাকা শীর্ষ জঙ্গিদের আদালতে নিয়ে যাওয়ার পথে হামলা চালিয়ে মুক্ত করাই ছিল উদ্দেশ্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনায় বোমা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি…

Read More

এর মধ্যে আজ শনিবার বিকেলে রামপুরা থেকে স্বপনকে (২৫) গ্রেপ্তার করা হয়। আরেকজন শহিদকে (২২) ঘটনার পরদিন গত ১ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। তাদের রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, আরকে মামলায় মীরেরবাগ থেকে আরও এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরের দিন রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দু’জনকে গ্রেপ্তার…

Read More