নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে।
সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আট বছর বয়সী লিমা আক্তার, সাত বছর বয়সী মিনা আক্তার, চার বছর বয়সী মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন।
নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।
মোমিনুর ও শামীমের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।
এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এই এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।
ব্রেকিং নিউজ
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব” লিংকন ধর্মপ্রতিমন্ত্রী হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল।
- মাদারীপুরে মা হত্যার ৫ দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
- মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তনের নির্দেশ ইউএনও মোনাববর হোসেনের
- পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান; সংসদ সদস্য শকু
- বাঁশের সাঁকোই ৩০ গ্রামের একমাত্র ভরসা
- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়।
- নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত


