Author: Murad Hossen

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (ডিসেম্বর-৯) সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ছোটন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান খান ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ। এসময় অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, আনছার বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউটসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেয়। এছাড়া জেলায় ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটিসহ একাধিক…

Read More

২০১৯ সালের ৭ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শেরেবাংলা হল। কক্ষ নম্বর ২০১১। মধ্যরাত পর্যন্ত থেমে থেমে কান্নার আওয়াজ আসছিল ওই কক্ষ থেকে। হলের অন্য ছাত্রদের কাছে ঘটনাটিকে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। কারণ ২০১১ নম্বর কক্ষটি হল ছাত্রলীগের টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো। ছাত্রলীগ নামধারী সেই পাষণ্ড ছাত্ররা ভুক্তভোগী আবরার ফাহাদ রাব্বীকে যে মেরেই ফেলবে তা ঘুণাক্ষরে কল্পনাও করতে পারেননি হলের ছাত্ররা। রাত আনুমানিক ২টার দিকে হলের সিঁড়িতে তোশকের ওপর আবরারের লাশ প্রথমে দেখতে পান দ্বিতীয় তলার কয়েকজন আবাসিক ছাত্র। মুহূর্তের মধ্যে তা শেরেবাংলা হলসহ আশপাশের হলে ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে আসেন বুয়েটের চিকিৎসক মাশরুক এলাহী। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি…

Read More

কোলন টিউমারে আক্রান্ত ফুটবলের জীবন্ত কিংবদন্তি এডসন আরন্তেস ডো নাসিমেন্তো পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ৮১ বছর বয়সী এ সাবেক ফুটবলারের বর্তমান অবস্থা স্থিতিশীল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়েছে- বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী কিছুদিনের মধ্যেই পেলেকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি এখন তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অস্ত্রোপচারের মাধ্যমে কোলন টিউমারের অপসারণের জন্য গত সেপ্টেম্বরে হাস্পাতালে নেওয়া হয় পেলেকে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি চলবে। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। যত দিন গড়াচ্ছে তত তিনি ভালো অনুভব করছেন। ১৯৫৮, ১৯৬২…

Read More

অনির্ধারিত জায়গায় ট্রেন থামিয়ে দেন চালক। কারণ, তাকে দই কিনতে হবে। ট্রেন থেকে নেমে দই কিনে ফের শুরু করলেন যাত্রা। গত সোমবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে করাচি যাচ্ছিল ট্রেনটি। ট্রেন চালকের অনির্ধারিত এই যাত্রা বিরতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ দেশটিতে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটে। দেশটির রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ বুধবার এএফপিকে জানান, যখন যাত্রাপথের মাঝে হঠাৎ ট্রেন থামানো হয় তখন সেটা ঝুঁকির কারণ…

Read More

আগামী নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে আলোচনাসহ তৃণমূল গুছিয়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, দলের নেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিভাগের সঙ্গে সেমিনার করে আগামী নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজে হাতে দিতে বলেছেন। কোন কোন বিষয় ইশতেহারে আনা যায়, এ নিয়ে উপ-কমিটিগুলোকে কাজ করার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য শুনেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়…

Read More

অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর পর আত্মগোপনে গেছেন ডা. মুরাদ হাসান। সোমবার ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর সেখানে ফেরেননি তিনি। বন্ধ রেখেছেন মোবাইল ফোনও। এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার পর গতকাল সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন, নারীর প্রতি অবমাননাকর মন্তব্যকারী নেতাকে দলে রাখবেন না তারা। এ অবস্থায় ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য (এমপি) পদ থাকবে কি না, এ নিয়ে আলোচনা সব মহলে। জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দল থেকে বহিষ্কার…

Read More

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ মোট ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের মধ্যে শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঁচে আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেশটির সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। হেলিকপ্টারটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। ১৩ জনের মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে বেঁচে আছেন একজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন…

Read More

ইয়াছিন আরাফাত, ইমাম হাসান, জাহিদুল ইসলাম, আশেকে এলাহী ও মোহাম্মদ সোহেল চোখে না দেখেও তারা কোরআনে হাফেজ (বাম দিক থেকে) চোখে না দেখেও কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, ইমাম হাসান, আশেকে এলাহী ও মোহাম্মদ সোহেল। তারা সবাই লক্ষ্মীপুর শহরের আবদুল গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদরাসার ছাত্র। লেখাপড়ার পাশাপাশি এ মাদরাসায় বিনা-খরচে থাকা-খাওয়া ও চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। মানুষের দান-অনুদানে প্রায় ৮ বছর ধরে চলছে মাদরাসাটি। জানা গেছে, ২০১৬ সালে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলামের বাবা মারা যান। বাবার স্বপ্নপূরণে কোরআন মুখস্ত করেছেন জাহিদুল। এতে তার সময় লেগেছে তিন বছর। তিনি ওই মাদরাসার প্রথম…

Read More

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের অত্যাধুনিক রুশ কপ্টার এমআই-১৭ভি৫। অবতরণের ৫ মিনিট আগে দুর্ঘটনা ঘটে। বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় এর আগেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্ব। যার মধ্যে রয়েছেন সঞ্জয় গান্ধী, মাধবরাও সিন্ধিয়া, ওয়াই এস রাজশেখর রেড্ডি, ও পি জিন্দল প্রমুখ। ১৯৮০ সালের ২৩ জুন গ্লাইডার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী। দিল্লির সফদরজং বিমানবন্দর থেকে ওড়ার পরই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর কানপুরে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সেসনা এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের সাবেক কেন্দ্রীয়…

Read More

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। ৯ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৯, ১৮ ও ২৭। আপনার শুভ বর্ণ: হলুদ ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পিত পোখরাজ ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং: আজ লাল ও হলুদ বর্ণের পোশাক পরিচ্ছদ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় সকাল: ৬:৪০-৮:১২, দুপুর: ১:৫০-৩:১৫ রাত: ৬:১৪-৯:৫০, ১২:২৫-৪:০৩। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে, বিকাল: ৪:৪২ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে। আজ…

Read More

বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের নামে। মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। তবে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা নাগাত নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনার পর থেকে লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি শোনার পরে বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক…

Read More

নবম শ্রেণির ছাত্র সৌমাভ দে-র চোখে মাইনাস পাওয়ার ছিলই। ইদানীং তা বেড়েছে বলে জানালেন কলকাতার সল্টলেকের বাসিন্দা ওই শিক্ষার্থীর বাবা অবিন দে। ডানকুনির বিনোদ সিংহ প্রতাপের ছেলে সাত বছরের অথর্বের দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। তাই সে টিভি বা কম্পিউটার দেখছে একদম সামনে থেকে। এক মাস ধরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর চোখ দিয়ে পানিও পড়ছে। চোখের চিকিৎসকরা জানাচ্ছেন, করোনাকালে বাচ্চাদের চোখের এমন সমস্যা বাড়ছে। অনলাইন-পাঠের তাগিদে কম্পিউটার ও মোবাইলের অত্যধিক ব্যবহারকে দুষছেন তারা। সংক্রমণের ভয়ে বাচ্চারা বেরোতে পারছে না। সেই অভাব তারা মেটাচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে। পাল্লা দিয়ে বাড়ছে চোখের সমস্যাও। অবিন দে জানান, মোবাইলে আসক্তি বেড়ে গেছে তার…

Read More

ফোনের তথ্যকে সুরক্ষিত রাখতে অনেকেই ব্যবহার করেন পাসওয়ার্ড। কিন্তু বেশীরভাগ সময়ই পাসওয়ার্ড মনে রাখা বেশ কষ্টকর হয়ে ওঠে। বার বার ভুল প্যার্টান বা পাসওয়ার্ড দেওয়ার ফলে ফোনে তৈরি হয় সমস্যা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বেশীরভাগ সময়ই তথ্য সুরক্ষিত রাখতে কঠিন পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। আর সেখানেই তৈরি হয় সমস্যা। ভুলের যাওয়ার সম্ভবনা বাড়ে। কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে ‘আনলক’ করতে পারবেন ফোনটিকে। চলুন জেনে নেই সেই পদ্ধতিটা- Android Device Manager ব্যবহার করে কীভাবে ফোনকে আনলক করবেন? নিজের ফোন বা PC থেকে ওপেন করুন https://myaccount.google.com/find-your-phone-guide। এরপর ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন। লগ-ইনের পর তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য…

Read More

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছর দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে সংগ্রাম করেছেন তিনি। আজকের এই দিনটিতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। এবার বেগম রোকেয়া পদকের জন্য পাঁচ বিশিষ্ট নারীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন শিক্ষায় হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস, আর্থ-সামাজিক উন্নয়নে শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), সাহিত্য ও সংস্কৃতিতে ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে ড. সারিয়া সুলতানা। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক…

Read More

জয়ের পথেই ছিল চেলসি। ম্যাচ শেষের বাঁশি বাজতে বাকি কেবল দুই মিনিট। তখনই তারা হজম করল গোল। হাতছাড়া হয়ে গেল সুযোগও। নিজেদের ম্যাচ জিতে গ্রুপ সেরা হলো ইউভেন্তুস।চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবুর্গের মাঠে ৩-৩ ড্র করেছে শিরোপাধারী চেলসি। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে নিজেদের মাঠে মালমোকে ১-০ গোলে হারিয়েছে ইউভেন্তুস। চেলসি ও ইউভেন্তুস- দুই দলেরই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো ইতালিয়ান দলটি। চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ টমাস টুখেলের দল। ৫ পয়েন্ট নিয়ে তিন…

Read More

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি ২০১৩ সালের জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানী। সায়মা ওয়াজেদ ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারী উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার…

Read More

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রুপ ই-তে নিজেদের শেষ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এখন বার্সা খেলবে দ্বিতীয় সারির লিগ ইউরোপা লিগের রাউন্ড ৩২ এ। এই গ্রুপে রানার্সআপ হিসেবে রাউন্ড ষোলতে গেছে বেনেফিকা। তারা ডিনামো কিয়েভের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয পেয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করে। সর্বশেষ ২০০০-০১ মৌসুেম চ্যাম্পিয়ন্স লিগের নক আউট বা রাউন্ড ষোলতে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল তারা। সেই দলটির হয়ে খেলেছিলেন জাভি। এবার তিনি সেই তীক্ত স্বাদ পেলেন বার্সার কোচ হয়ে। রাউন্ড ষোলতে যেতে হলে জয় পেতে হবে, এমন পরিসংখ্যান নিয়ে…

Read More

প্রতিভাকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। ইচ্ছা উড়ান নিয়ে একসময় স্বপ্ন পূরণ করেই। তার কোনো সীমাবদ্ধতা থাকে না। দেশ-কালের বাঁধন মানে না সে। এ কারণেই কোনো স্টারকিড নয়, গ্রীসের মাটিতে শ্রেষ্ঠ অভিনেতার তকমা পেল ভারতের পশ্চিমবঙ্গের অখ্যাত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আরিফ শেখ। আরিফের বাবা পেশায় ইটভাটার কর্মী, মা গৃহবধূ। ৯ বছরের শ‍্যামবর্ণ আরিফ ছাড়া কোনোদিন তাদের পরিবারের কেউ স্কুলে পড়তে যাননি। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আরিফের ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। প্রসূন চট্টোপাধ্যায়ের হাত ধরে এলো সেই সুযোগ। তার পরিচালিত ফিল্ম ‘দোস্তজী’-তে অভিনয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের পথে পাড়ি দিল আরিফ। ২৪তম অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবে বেস্ট চাইল্ড পারফরম্যান্স (মেল) বিভাগে সেরা…

Read More

শুক্রবার পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এমনটাই জানিয়েছে। সেদিনই দিল্লি ক্যান্টনমেন্টে শেষকৃত্য সম্পন্ন হবে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকার। খবর হিন্দুস্তান টাইমসের। ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বিমানে করে তাদের মরদেহ দিল্লিতে আনা হবে। শুক্রবার দিল্লিতে জেনারেল রাওয়াতের বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাদের জানানো হবে শেষ শ্রদ্ধা। তারপর কামরাজ মার্গ থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারের শশ্মান পর্যন্ত শেষযাত্রা যাবে। সেখানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ভি৫ হেলিকপ্টার। তাতে ছিলেন সিডিএস…

Read More

জেলা আওয়ামী লীগ এর তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ন- সাধারণ সম্পাদক জনাব মাহবুবউল আলম হানিফ এম.পি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব ফরিদুন্নাহার লাইলী৷ বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব ওয়াসিকা আয়শা খান এম.পি। বাংলাদেশ আওয়ামী লীগ এর তথ্য গবেষণা সম্পাদক, ড.সেলিম মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব…

Read More