Author: নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের ৯নং চরহোগলা গ্রামের ৩৫০ দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) চরহোগলা ইশায়াতুল ইসলাম মডেল ইয়াতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেমায়েত উদ্দিন শিকদারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির, শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল মহানগরের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মো: নাসির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চরমোনাই মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশান সোসাইটি-ইয়াসের আয়োজনে কুরআনের শিক্ষার্থীদের নিয়ে শনিবার ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, সমাজ সেবক ও যুব নেতা ছবির হোসেন, হাসান মাহমুদ, আজমীর তালুকদার, মাহমুদুর রহমান পারভেজ, আতিকুর রহমান। সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি সঞ্চালনা করেন। এসময় স্থানীয় একটি হাফিজী মাদ্রাসার বিপুল সংখ্যক কুরআনের শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সুধীবৃন্দ। উল্লেখ্য যে,…

Read More

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৭ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তরা হলেন উপজেলার মানপাশা গ্রামের আ. মান্নান খানের ছেলে রিপন খান (৩৮), মধ্য কামদেবপুর গ্রামের সাহেব আলি সিকদারের ছেলে মো. কামাল সিকদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ওহাব গাজীর ছেলে জাফর গাজি (৪১)। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে।…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে কৃষি বিভাগের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় কৃষক ব্যবসায় স্কুলের মাঠ দিবস এবং কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একদিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জোয়ার আওরাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে একযোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।ইফতার অনুষ্ঠানের আয়োজক ছিলো জাগো’র ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর একটি তরুণ সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ঝালকাঠি জেলা শাখা। মঙ্গলবার ১১ এপ্রিল ঝালকাঠি সিটিপার্কের সবুজ চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিবিডি জেলা শাখার উপদেষ্টা হাসনাইন তালুকদার দিবস, সংগঠনটির সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, প্রকল্প কর্মকর্তা মো. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা নিশাত জাহান ইফতি। স্থানীয় একটি হাফেজী মাদ্রাসার ছাত্ররা ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলো। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তরুণ ও যুব সমাজের স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং…

Read More

ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং হাসপাতালে যেসকল সমস্যা রয়েছে তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শামীম আহমেদ। একটি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অধিপরামর্শ সভায় এ আশ্বাস দেন তত্বাবধায়ক। অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার সংকট, এক্স-রে ফিল্ম সংকট, দালালদের হয়রানি, হুইল চেয়ার বা ট্রলির সংখ্যা বাড়ানো, টয়লেটে নারী-পুরুষের আলাদা চিহ্নিতকরণ, হাসপাতালের ওয়েবপোর্টাল বা তথ্য বাতায়ন হালনাগাদ করা ইত্যাদি বিষয়গুলো…

Read More

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক মোঃ রোমেন হাওলাদার(৩৯) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে । মঙ্গলবার ( ১১ এপ্রিল ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন। জানাগেছে, গত শনিবার রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করলে সোমবার জামিনে মুক্তি পান তিনি । বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন,আমি এবিষয়ে কথা বলতে চাই না। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদের খুশিকে ছড়িয়ে দিতে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে জেবা বিনতে জহির ফাউন্ডেশন । সোমবার (১০ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে এ পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেবা বিনতে জহির ফাউন্ডেশনের চেয়ারম্যান ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পোশাক বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এইচএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেরই ইচ্ছে থাকে ঈদে নতুন কাপড় পড়ার; কিন্তু অসহায় দরিদ্র মানুষেরা এই স্বপ্ন অর্থের অভাবে অধরাই থেকে যায়। আর কেউ যদি তাদের হাতে ঈদের আগে নতুন পোশাক তুলে দেয় তাহলে তাদের আনন্দের…

Read More

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। প্রতিবছরের ন্যায় এবছরও ঝালকাঠিতে শতাধিক পরিবারকে রমজানের বাজার সামগ্রী দিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এ্যাডভোকেট এস.এম. রুহুল আমীন রিজভী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার শতাধিক পরিবারকে রমজানের বাজার দেন তিনি। জানাগেছে, রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল,সয়াবিন তেল,চিনি,আলু, পিয়াজ , হলুদ, মরিচ,লবন,চিড়া, মুড়ি,ছোলা,সেমাই । এ্যাডভোকেট এস.এম. রুহুল আমীন রিজভী জানান, প্রতিবছরই রমজান উপলক্ষে বাজার সামগ্রী দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা এবছরও শতাধিক পরিবারকে রমজানের বাজার দিয়েছি।

Read More

জেলা প্রতিনিধি,ঝালকাঠি । আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন এ দেশে কোনো শিক্ষানীতি ছিল না। বিগত কোনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি। তাদের সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পরে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন করা হয়েছে।এই শিক্ষানীতি সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগপোযুগী শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২ টায় নলছিটি উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন,শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডে উৎপত্তি…

Read More

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট। এছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে। তবে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও মালামাল সরিয়ে নিয়ে আসতে পারছেন না। সরেজমিনে দেখায়, ঘটনাস্থলের সামনে শত…

Read More

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়েই আশপাশের ভবন থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবাজারের এনক্সকো ভবনের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ৫ম তলায় দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ছে। বিকট শব্দ হচ্ছে এবং এসি ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরমধ্যেও ওই মার্কেটের ব্যবসায়ীরা মালামাল সরানো জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা তাদের। ভবনে প্রবেশ করে মালপত্র বস্তায় বেঁধে সরাতে দেখা যায় তাদের। জানতে চাইলে ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, কিছু করার নেই, ঝুঁকি হলেও অন্তত কিছু রক্ষা করতে…

Read More

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানীর ঢাকার ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। আগুন নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের কারণে আগুন দ্রুতই আশেপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। ভবনটি ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। বঙ্গবাজারে আগুন লাগার পর আশপাশের মার্কেটগুলো থেকে ব্যবসায়ীরা যে যার মতো মালামাল…

Read More

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সকাই থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কিছুটা কঠিন। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না ঠিকমতো। পুলিশ সদস্য…

Read More

দীর্ঘ তিন ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বঙ্গবাজরের ভয়াবহ আগুন। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে ৫০ ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, বঙ্গবাজারে ছোট-বড় মিলিয়ে তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই কাপড়ের। সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গেছে। বঙ্গবাজার লাগোয়া এনক্সকো ভবনেও আগুন…

Read More

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই সদস্য। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, এখন পর্যন্ত আমাদের একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ADVERTISEMENT অন্যদিকে, আগুনের ধোঁয়ায় কল্যাণপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান (৩৫) অসুস্থ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে…

Read More

বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ এ আগুন। মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটের দিকে লাগা আগুন দীর্ঘ তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৪৭টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশ তৎপর রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। নির্ধারিত…

Read More

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে গুলিস্তান ও বঙ্গবাজারে রাস্তা বন্ধ আছে। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়ক থেকেও যান চলাচল বন্ধ আছে। ট্রাফিক লালবাগ বিভাগের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস জানান, আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে…

Read More

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং বিদ্যালয় মেরামত ও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য বরাদ্দের টাকা নয়ছয় করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস। শোকজের বিষয়টি জানার পর ওই শিক্ষক একজন সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শোকজ পাওয়া শিক্ষকের নাম এস.এম সেলিম হোসাইন। শোকজ নোটিশে ওই শিক্ষকের বিরুদ্ধে কেনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে ব্যাপারে লিখিত জবাবও চাওয়া হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঢাকার কোতোয়ালি থানার নবাবপুরে চাঞ্চল্যকর রজব আলী হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিলন সিকদার ওরফে চোপা মিলন কে র‌্যাব-৩ এর সহায়তায় গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। গতকাল শনিবার (১ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলছিটি থানার এস.আই. মোঃ এনামুল হাসান এর নেতৃত্বে রাজধানীর হাতিরঝিল এলাকায় থেকে র‌্যাব-৩ এর সহায়তায় গ্রেফতার করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মোঃ মিলন সিকদার ওরফে চোপা মিলন (৩৮) নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া এলাকার মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে। পুলিশ জানায়, আসামি মিলন ও রজব আলী তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই মাদকাসক্ত ছিল। তারা পাড়ার বন্ধুদের সাথে দল বেধে মাদক সেবন করত।…

Read More