Author: নিজস্ব প্রতিবেদক

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী বাজারের পাশে ডালি নদীতে বাঁধ দিয়ে শুকিয়ে চলছে মাছ শিকার। গত ২০ নভেম্বর কয়েকটি প্রত্রিকায় “নেত্রকোণার মদনে ডালি নদীতে বাঁধ দিয়ে চলছে মাছ শিকার” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরদিন ২১ নভেম্বর তিয়শ্রী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সরজমিনে গিয়ে, নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ দেখতে পেয়ে বাঁধ কেটে ফেলার নির্দেশ দেন মাছ শিকারীদের। মাছ শিকারীরা, নদীতে দেয়া বাঁধ কেটে ফেলার আশ্বাস দিলে, তিনি চলে আসেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের নির্দেশ আমলে না নিয়ে, মাছ ধরার উদ্দেশ্যে নদীতে মেশিন বসিয়ে নদী শুকানোর সময় গত…

Read More