রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের সুফল ভোগীদের ৩০ দিনব্যাপী টেইলারিং প্রশিক্ষণের সমাপনী ও প্রকল্পের ২০ জন সুফলভোগীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
ফুলছড়ি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বিআরডিবি’র প্রশিক্ষণ কেন্দ্রে টেইলারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, জনতা ব্যাংক কালিরবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল ইসলাম, ইউ সি সি এ লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন, আজিজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রশিক্ষক সুমি আকতার প্রমুখ।

