ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী…
Author: নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে। হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৬৩টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার (১৭ জুন) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে আয়োজিত এক অধিপরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, চলতি বছরের শুরুতে নতুন তিনজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কাজের চাপ বেশি থাকায় চিকিৎসকদের যোগদানে অনীহা দেখা যায়। তবুও সীমিত জনবল নিয়ে…
ঝালকাঠির ঐতিহাসিক বারচালা ও বড় বাজারসহ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস সম্পত্তি রক্ষায় ৫১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে টাউন হলের জাতীয়তাবাদী ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক যুবদল সভাপতি ওবায়দুল হক নান্না। সভায় ঐতিহাসিক বারচালা রক্ষার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহাবুব আলম খান, অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও উন্নয়ন কর্মী মো. শাহ আলম খলিফা। গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রফেসর এস এম শাহজাহানকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম খান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শাহ আলম খলিফা, মো.…
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসন, শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি সত্যবান সেন গুপ্ত। সনাক সদস্য কবিতা হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির পরিবেশ বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈনসহ অন্যরা। এ সময় দিবসটি…
যশোরের ঝিকরগাছার ১০নং শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে সর্বসান্ত অসহায় হয়ে অনেক পরিবার মানবতার জিবন যাপন করছে বলে লিখিতভাবে অভিযোগ সূত্রে জানা যায়। ঝিকরগাছা শংকরপুর ইউনিয় সহ পাশ্ববর্তী এলাকা থেকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে আদম ব্যাপারী মো:নজরুল ইসলামের বিরুদ্ধে। সে উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ছামছুদ্দিন উদ্দিন মোড়লের পুত্র। জানা যায়, নজরুল ইসলাম বিভিন্ন এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে একেক জনের কাছ থেকে ৬/৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশল অবলম্বন করে সময় কাল ক্ষেপণ করে বর্তমানে…
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে মাধ্যমিক পর্যায়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর রূপান্তরের এখনই সময়’এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার। মূল আলোচক ছিলেন সনাকের পরিবেশবিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসাঈন। আলোচনায় ইসমাঈল হোসাঈন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার…
ঝালকাঠি প্রতিনিধি ॥ কখনো বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক, কখনো আবার ছাত্রদল নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে বীরমুক্তিযোদ্ধার চজমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ উঠেছে গালিব ইবনে আবুবক্কর ও তাঁর ছোটভাই খাব্বাব খানের বিরুদ্ধে। প্রকাশ্যে স্টল নির্মাণের কাজ করায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সুরহা পাচ্ছেন না বীরমুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু।জমি উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন| বীরমুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু অভিযোগ করেন, ৪৩ নম্বর নলছিটি মৌজার ১০৩ শতাংশ জমি নিয়ে সরকারের সঙ্গে মালিকানা নিয়ে ঝালকাঠির আদালতে তাঁর মামলা চলছিল।আদালত ২০১৩ সালে তাকে ৫৬৬,৫৬৮,৬৬৭ ও ১১৭৫ দাগে ৩১ শতাংশের দলিল করে দেন। ওই জমি তিনি নামজারি করাতে…
ঝালকাঠি প্রতিনিধি: বাবার পৈত্রিক সম্পত্তি এবং ব্যবসায়িক দ্বন্দ্বের বিরোধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আরিফুল হককে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠির স্বনামধন্য শাহী ৯৯ কোম্পানির মালিকানা নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন ধরে দুটি ভাগে চলছে। এরপরে কোম্পানির ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক নিয়ে বিরোধের সৃষ্টি হয় বড়ভাই সামসুল হক মনুর সঙ্গে ছোটভাই আরিফের। আরিফুল হক শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক মালিকানা নিয়ে মেজভাই শামীম আহাম্মেদ এর সাথে ব্যবসা শুরু করেন। এরপর থেকে সামসুল হক মনু একের পর এক ষড়যন্ত্র শুরু করেন বলে আরিফের পরিবার দাবি করেছে। শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক না পেয়ে অবৈধভাবে আদী শাহী ৯৯…
ঝালকাঠির নলছিটি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তাঁর স্বামীকে মারধর এবং বসতঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে করা অভিযোগে বলা হয়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঘাইটপাকিয়া গ্রামের বাসিন্দা মোছা. চামেলী আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এর জের ধরে গত ৩১ মে সকাল আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁদের গালিগালাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন-শাহাদাৎ হোসেন ফাহিম (২২), শাহজাহাল হোসেন নাঈম (৩০), শাহজাহান হাওলাদার (৫০) ও শাহিদা বেগম (৪৫)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে বাধা দিলে চামেলী আক্তারের স্বামীকে…
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি ঝালকাঠিতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘যুব ক্ষমতায়ন ও সাইবার নিরাপত্তা কর্মশালা ২০২৬’ শীর্ষক এ আয়োজন করে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘সমাজের জন্য দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ সাইবার জগৎ’। কর্মশালায় ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা ও লেখালেখি, সাংস্কৃতিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি ইয়াসের ভিশন, মিশন ও কার্যক্রম তুলে ধরেন। গবেষণা ও সাংবাদিকতায় গল্প বলা এবং লেখালেখির কৌশল নিয়ে আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাইল মুসাফির। নেতৃত্ব ও…
ঝালকাঠির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ূন কবীর। শনিবার (২৩ মে) দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–অনুপ্রাণিত ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় করা হয়। এতে অংশগ্রহণকারীরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সিভিল সার্জন বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে আগামী ছয়…
আঃজলিল।। যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ফলে ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে। শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে কোদাল নিয়ে সিরাজ খাল খননকাজের উদ্বোধন করেন অমিত। এ ছাড়া খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। তিন কিলোমিটার দীর্ঘ এ খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক দিয়ে পুনঃখনন করা হবে। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান…
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসাল্টেন্ট ডা. আবুয়াল হাসান তার সেবা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে রোগীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা এখনো অব্যাহত রয়েছে। করোনা মহামারির সেই কঠিন সময়ে যখন অনেকে আতঙ্কে দূরে সরে ছিলেন, তখন ডা. আবুয়াল হাসান নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা দিয়েছেন। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন, সুরক্ষা মেনে রোগী দেখা এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার মধ্য দিয়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দেন। বর্তমানেও হাসপাতালে তার উপস্থিতি রোগীদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন তিনি অসংখ্য রোগীকে মনোযোগ দিয়ে দেখেন, তাদের সমস্যা শোনেন…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার আমির হাফিজুর রহমান। বুধবার (১৮ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের মহান বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও সম্প্রীতির বার্তা। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। অ্যাডভোকেট হাফিজুর রহমান দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে…
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মাটির ঘ্রাণ বুকে নিয়ে বড় হওয়া জেসমিন সুলতানা জুঁই আজ পিরোজপুর সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য পদে আলোচনার কেন্দ্রে। তৃণম‚ল থেকে উঠে আসা এই তরুন নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে। তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প। সংগ্রাম, রাজনীতি ও নেতৃত্বের পথচলা ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় জুঁই এবছর নির্বাচনে পোলিং এজেন্ট ট্রেনিংয়ের দায়িত্ব পালন করেন তরুন…
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ ছয়জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সোমবার (২ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করলেন। নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন, আলহাজ মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রফিকুল ইসলাম (১০১ খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (২২৩ শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭ লক্ষ্মীপুর-৪)।
এক লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক কৃষকের জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার গাজর লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের আশিস হোসেন (৩০) এবং একই এলাকার পলাশ হোসেন (২৯)। তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ও যুবদলের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে দুজনের…
বাংলাদেশের সকল হাসপাতাল,ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স থাকার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।কিন্তু অসংখ্য হাসপাতাল,ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স নেই যার ফলে এজাতীয় প্রতিষ্ঠানগুলো উচ্চমাত্রার অগ্নিঝুকিতে আছে।সারা বাংলাদেশের সহস্রাধিক ফায়ার লাইসেন্স বিহীন হাসপাতাল,ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলোতে অসংখ্য রোগী,দর্শনার্থী,ডাক্তার ও সেবকগন চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়মিত অবস্থান করেন যা তাদের জীবনকে অগ্নি দূঘটনার দিকে ঠেলে দেয়।তাই জনস্বার্থে ফায়ার লাইসেন্স বিহীন হাসপাতাল,ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের কৃত একটি রিট পিটিশন অদ্য ১৮ জানুয়ারী ২০২৬ তারিখ হাইকোর্ট ডিভশনের মহামান্য বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি জনাব ফাতেমা আনোয়ার এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে শুনানী হয়।যার…
মোহাম্মদ মোহসীন, নলছিটি।। আজ (১০ জানুয়ারি ২০২৬) বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মনজুর মোর্শেদ আকস্মিকভাবে ঝালকাঠি জেলার নলছিটি মডেল থানা পরিদর্শন করেছেন। এই অপ্রত্যাশিত পরিদর্শনের মাধ্যমে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের মান যাচাই করেন। পরিদর্শনকালে ডিআইজি থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং জিডি-মামলার রেজিস্টার, হাজতখানা, মালখানা, সরকারি অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টারপত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানার সার্বিক পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ এবং সেবা প্রদানের মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি…
মোহাম্মদ মোহসীন, নলছিটি।। ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিএনপির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। অনুষ্ঠানে নেতারা বক্তব্য রাখেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত…

