ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা পেয়েছেন। তিনি ঝালকাঠি জেলা থেকে বদলি হয়ে বরগুনা জেলা পুলিশে যোগদান করবেন ।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ডিএসবির কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, ডিআইও-২ মো. দেলোয়ার হোসাইন জসিমসহ ডিএসবির সব পুলিশ সদস্য।
সহকর্মীরা বলেন, ঝালকাঠি ডিএসবিতে দায়িত্ব পালনকালে এসআই জাহিদুল ইসলাম নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আন্তরিকতা ও কর্মদক্ষতা সহকর্মীদের কাছে প্রশংসিত ছিল।
বিদায়ী বক্তব্যে এসআই মো. জাহিদুল ইসলাম বলেন, ঝালকাঠিতে দায়িত্ব পালনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও জেলার মানুষের কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। এই স্মৃতি তিনি সবসময় লালন করবেন। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


