আরিফুর রহমান, ঝালকাঠি।। পরিবেশেরে ভারসাম্য রক্ষা, সাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে প্রায় ১৫ লাখ চারা রোপন কর্মসূচি গ্রহণ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সোমবার (১৮ জুলাই) বিকেলে ঝালকাঠির ধানসিড়ি নদীর বেড়ী বাঁধে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিনাঞ্চলীয় প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান, ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মুশফিকুর রহমান শুভ, উত্তম কুমার হালদার, উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব কুমার কুণ্ডু ও মো রুবেল হালদার। উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড জেলার বিভিন্ন উপজেলার বাঁধ ও নদী তীরের বেড়ী বাঁধে দুই হাজার ফলজ ও বনজসহ বিভিন্ন প্রাজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


