মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাসের চাপায় আবদুস সালাম মাদবর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সন্ন্যাসীরচর এলাকার চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম মাদবর উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের সন্যাসীর চর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে উপজেলার সন্যাসীরচর চৌরাস্তার নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পাড় হচ্ছিলেন সালাম মাদবর। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়। আমরা বাসটি জব্দ করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


