মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটে কিডনির দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক সংবাদ সন্মেলনে ৭ দালালকে গ্রেফতার করার ঘোষনা দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। সংবাদ সন্মেলনে পুলিশ সুপার জানান, অভাবের সুযোগ নিয়ে কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে সুদে টাকা ধার দেওয়ার প্রলোভন দেখায়। পরে ধারের টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করে দালালরা। তারা একেকটি কিডনি উচ্চ মুল্যে বিক্রি করলেও ভিকটিমদের মাত্র এক থেকে দুই লাখ টাকা দিয়ে বিদায় করে। পরে চিকিৎসার অভাবে এসব ভিকটিম ধুঁকতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিডনি বিক্রির দালাল চক্রের হোতা মোশারফ, মোকারম, সাহারুল, সাদ্দামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, ডিবির ওসি শাহেদ আল মামুনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার


