আরিফুর রহমান, ঝালকাঠি। ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাইকেল ও মোটরসাইকেল রাখার জায়গা ছিলোনা। যেকোনো সময় চুরি হওয়ার আতঙ্কে থাকতো তারা।অবশেষে আর তাদের সাইকেল বা মোটরসাইকেল রেখে আতঙ্কে থাকতে হবে না। কলেজের সাইকেল গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে সংস্কারকৃত সাইকেল গ্যারেজ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এসময় উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ কলেজের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী বলেন, কলেজটির আমির হোসেন আমু এমপি মহোদয়ের কারণে ব্যাপক উন্নয়ন হয়েছে। কলেজে অনেক শিক্ষার্থী সাইকেল নিয়ে আসে তারা বিভিন্ন জায়গায় রাখতো। সেখান থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকতো কিন্তু এখন থেকে সবাই গ্যারেজে সাইকেল রাখলে তা নিরাপদে থাকবে। এমপি মহোদয় যতদিন আছেন কলেজের উন্নয়ন অব্যাহত থাকবে। কলেজের যেকোনো সমস্যা এমপি মহোদয় সমাধান করে দিবেন।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


