কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার মিরপুরে মালিকানাধীন পুকুর খননের সময় পাথরের প্রাচীন মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, কর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে তার বাড়ির পাশে কয়েকদিন থেকে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে আজ কালো পাথরের প্রাচীন একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ মূর্তিটি দেখতে পুকুরপাড়ে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরের প্রাচীন একটি মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এটি আদালতে জমা দেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ চা শ্রমিক
- ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
- শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার
- ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মহিউদ্দিন ঝাড়ু সহ ১০ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় কমিটি
- গাজীপুর সদরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন
- ঈশ্বরগঞ্জে গোপনে নিলাম, ছুটির দিনে ভোরে গোডাউন থেকে বই বিক্রি
- বহুত্বের সৌন্দর্যে সম্প্রীতির বন্ধনে-শ্রীমঙ্গলে সনাতনী সমাজের মতবিনিময় সভা


