টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে অভিযান চালিয়ে ১৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এসময় অবৈধ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ৩জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশের একটি দল। তাদের জিজ্ঞেসাবাদের ভিত্তিতে এর সাথে জড়িত আরো একজন ড্রাইভার জহুরুল কে রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- নাগরপুর উপজেলা নাগরপুর সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের নাগরপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিনের ছেলে গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের শ্রীরীর বন্দর উপজেলার বেলতলী গ্রামের কালিম উদ্দীনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম সহ ড্রাইভার জহুরুল।
গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন ও জড়িতদের গ্রেফতার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে সাত বস্তায় ১৭২ বোতল অবৈধ বিদেশি মদ সহ চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। মাদক কারবারির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


