মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট।।
জয়পুরহাটের পাঁচবিবিতে ১০৫পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব। আটক মাদক কারবারীকে ৮মার্চ শুক্রবাবার দুপুরে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। আটক মাদক কারবারীরা হলো উপজেলার দমদমা গ্রামের দীপেন্দ্র নাথ দাসের পুত্র শুভ মহন্ত (৩৫) ও আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামের মৃত রজব আলীর পুত্র রাশেদ রানা (৩৫)। দমদমা সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে বৃহস্প্রতিবার রাতে উপজেলার তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায় আটক মাদক কারবারী শুভ এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে রাশেদের মাধ্যমে সীমান্তের ওপার থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১০৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের র্যাবের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
তারিখঃ ০৮/০৩/২০২৪ইং
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


