নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং বিরিশিরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ তাকে দুর্গাপুর চৌকি আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্ড এলাকার নূর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পেনাল কোডের ধারায় একাধিক মামলা রয়েছে।
এর আগেও তিনি দুই হাজারের অধিক পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তার অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে, যার মধ্যে ২০১৮ সালের ৭ নভেম্বর ও ২০ সেপ্টেম্বর ২০২০ সালের মাদক ও অস্ত্র সংক্রান্ত কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে এবং বিভিন্ন সীমানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সাথে মাদকের লেনদেন সংক্রান্ত কথোপকথনের প্রমাণ মেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও পূর্ববর্তী মামলার ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে সোমবার তাকে দুর্গাপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়েছে।


