নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে যৌতুক নিরোধ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন- টিপু সুলতান।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত টিপু সুলতান নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর ৬৭১(১)২০২৫ নম্বর মামলা চলমান ছিল। এ মামলার বিচারকার্য শেষে আদালত আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই টিপু সুলতান গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতান গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি আভিযানিক দল জয়দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আসামি টিপু সুলতান যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version