নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কালিহর নদী থেকে অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রাম সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে কালো শার্টে মুড়িয়ে ও ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহটি একটি কন্যা শিশুর। লাশটি কালো শার্ট দিয়ে প্যাঁচানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৃতদেহটি যাতে পানির নিচে তলিয়ে থাকে, সেই উদ্দেশ্যেই নির্মমভাবে ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version