নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু সাঈদ জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকের একটি চালান ময়মনসিংহের দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাইওয়ে পুলিশের একটি দল শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা ওই মোড়ে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী আবু সাঈদকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে অবৈধভাবে আনা ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version