টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে একটি ডোবা থেকে জসিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার আতিয়া গজিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উপজেলার আতিয়া গজিয়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দেলদুয়ার থানার তদন্ত পরিদর্শক আজহারুল ইসলাম জানান, মরদেহটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

