লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৫ জনের মাঝে এক বান্ডিল করে ঢেউ টিন ও তিন হাজার টাকা এবং ৪৩ জন অসুস্থ্য, দুস্থ, অসহায় ও আদিবাসি শিক্ষার্থীর মাঝে এক লাখ তিন হাজার আট শ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে জাতীয় সমাজ কল্যান পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমূখ। এদিকে একই দিনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা দপ্তরের আয়োজনে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে টেউ টিন ও চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ৮১তম বুনিয়াদি কোর্সের বিসিএস কর্মকর্তাদের মাঠ সমীক্ষা
- বারহাট্টায় সেতু নির্মাণে দুর্নীতি: এলাকাবাসীর ক্ষোভে কাজ বন্ধ
- কলমাকান্দায় অসুস্থ বিএনপি নেতার পরিবারকে ইজিবাইক দিলেন কায়সার কামাল
- নেত্রকোনার গোবিন্দপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা
- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা


