লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সহ রফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সৈয়দপুর ইউনিয়নের খানপাড়া রফিক ইসলামের বাসায় অভিযান চালান। এ সময় ৫ শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। রফিক ইসলাম উপজেলার ভাবনাগঞ্জ গ্রামের খানপাড়া গ্রামের বুধুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, রফিক ইসলামকে গাঁজা সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কারখানায় ঘুরছে কুকুর: নেত্রকোনায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
- শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলন: দুর্গাপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কৃত
- দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে যুবকের সাজা
- ভাসল চাষীর স্বপ্ন: কেন্দুয়া বেড়িবাঁধ কেটে মাছ লুট ও নিধনের অভিযোগ
- বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে: এনামূল হক পলাশ
- সবুজের বুকে ট্রাক্টরের থাবা, বারহাট্টায় জোরপূর্বক জমি দখল
- মাদারগঞ্জে ফ্রিজে মিলল ৪০ কেজি পচা মাংস: ব্যবসায়ীকে জরিমানা, মাংস মাটিচাপা
- খালিয়াজুরীতে বজ্রপাতে মৃত্যু, হাওরে প্রাণ গেল শফিকুলের


