আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে ৫ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাঈনুদ্দীন মাইনুলের সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজান এবং শিক্ষিকা মাহিমা আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


