নোয়াখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত (নোয়াখালী প্রতিনিধি-মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবির হাট উপজেলায় যথাযত মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়, কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবির হাট উপজেলার সহকারী কমিশনার( ভূমি) অমৃত দেবনাথ, কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, পানি সম্পদ কর্মকর্তা আমির হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, কামাল খান,এ কে এম সিরাজুল্লাহ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উক্ত আলোচনা সভায় কবির হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন নেছা মুজিবের আজকের দিনে জন্ম হয়েছিল, বঙ্গবন্ধু যখন ১৪ বছর জেলে ছিলেন তখন তার সহধর্মিনী তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে রেনু নামে ডাকতেন। ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যার সময় বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শহীদ হন,আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, উক্ত অনুষ্ঠান শেষে কবির হাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে নগদ অর্থ, দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ছয় জন মহিলার মাঝে সেলাই মেশিন, বিতরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে- মাজেদুর রহমান এমপি
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী


