মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের র্যাব-৫ এর অভিযানে ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদসহ ফারুক হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার বিকেল ৪টায় সদর উপজেলার গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদর থানার গঙ্গাদাসপুর গ্রামের মৃত কলম ব´ এর পুত্র। বিষয়টি র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায় মেজর মোস্তফা জামান জানান, আটক ব্যক্তি এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে ভারত হতে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে এসে রাতেই রাজধানী ঢাকায় নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল


