পেয়ার আহাম্মদ চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। ১৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু। খালাস পাওয়া ব্যক্তি হলেন, মোহাম্মদ ফারুক। জানা গেছে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, লাতু ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার জানান, ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’


