মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ চতুর্থ বারের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে, সেই সাথে অব্যাহত রয়েছে দেশের উন্নয়ন। তারেই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন অব্যাহত রেখেছি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীগঞ্জ ও ফাসিয়াতলা বাজারে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। তিনি আরোও বলেন, শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি অনেক ষরাযন্ত্র করেছে, তবুও তাকে কিছুই করতে পারেনি আর পারবেও না। আপনারা যেভাবে শেখ হাসিনাকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছেন। তেমনি আগামীতেও ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনবেন। এসময় সভায় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, কালকিনি পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, কালকিনি উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি.এম মিল্টন ইব্রাহিম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


