শেখ জহিরুল ইসলামঃনান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনাত মাহমুদ ভূইয়া তালহা।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক এনায়েত করিম ভূইয়া। প্রয়াত এই রাজনীতিবিদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন সিনিয়র সহসভাপতি বাবু ধীমান কুমার সরকার, উপজেলা আইন বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান হীরা ,উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরশাদুজ্জামান এরশাদ।তরুণ পার্টির আহ্বায়ক মোঃ জুয়েল ইসলাম ফকির।সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শরিফ।জাতীয় পার্টির পৌর আহ্বায়ক আসাদুজ্জামান জামাল।সদস্য রফিকুল ইসলাম ফকির। যুগ্ম সম্পাদক আহামুদুজ্জামান আহমাদ । পেশাজীবি সংগঠনের ঢাকা উত্তরের আহ্বায়ক সুলতান মাহমুদ প্রমূখ। আলোচনা সভা শেষে প্রয়াত এই রাজনীতিবিদের পরকালীন জীবনে শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


