নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ বিনির্মাণ আমাদের অঙ্গীকার -এই স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে বিনাদনগরে সোমবার বিকালে বঙ্গবন্ধু এল ইডি মিনি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউ পি সদস্য মোঃ সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মোজ্জাম্মেল হক, আবু তালেব, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম, মোঃ বদ্ধু রহমানসহ অসংখ্য স্থানীয় ক্রিকেট প্রেমী উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বিনাদনগর ক্রিকেট দল বনাম রঘুনাথপুর ক্রিকেট দল। ৮ রানে বিজয় অর্জন করে বিনাদনগর ক্রিকেট দল। দ্যা মেইল বিডি/এইচএসএস
Author: Holy Siam Srabon
স্বল্পোন্নত দেশগুলো করুণা বা দাক্ষিণ্য চায় না বরং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সফরে করোনা মহামারি ও চলমান ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য নেওয়া বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছি। এ ক্ষেত্রে আমি আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক সহায়তা, বৈদেশিক ঋণ পরিশোধ, প্রযুক্তি হস্তান্তর, নিরাপদ অভিবাসন, জলবায়ু অর্থায়ন প্রাপ্তি ইত্যাদি বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ প্রয়োজনের কথা তুলে ধরি। এ ছাড়া বাংলাদেশসহ উত্তরণের পথে…
লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: সূর্যমুখী অতি পরিচিত একটি ফুল। এর তেল মানে-গুণে অনন্য। সারা বিশ্বেই এর ব্যাপক চাহিদা থেকে এদেশেও বাণিজ্যিকভাব সূর্যমুখীর চাষ শুরু হয় ষাটের দশকে। তেলের উৎস হিসেবে পৃথিবীতে সূর্যমুখীর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশের অন্যান্য জেলার পাশাপাশি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে সূর্যমুখীর চাষ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাজিরমোড় (বিজিবি ক্যাম্পের পাশে), শীবগঞ্জ, রুহিয়া থানার ঢোলারহাটসহ বিভিন্ন এলাকায় সূর্যমুখীর চাষ হয়েছে। রুহিয়া থানার ঢোলারহাট মুখাবন্দি গ্রামের কৃষক ছবি লাল (৫০) এক বিঘা (৫০ শতক) জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তার ক্ষেতের সকল গাছে ফুল ধরতে দেখা যায়। গতবছরে ওই জমিতে সূর্যমুখী চাষ শুরু করেছিলেন তিনি।…
লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাবার দু’চোখ ভরে স্বপ্ন ছিল জনিকে (১৮) নিয়ে। বড় হয়ে ছেলে ডাক্তার হবে৷ বাবার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে পড়াশোনা চালিয়েছে জনি৷ আচমকা ঝড়ে খানিকটা স্থবির হয়ে যায় তার স্বপ্ন৷ জনি স্কুলে পড়া অবস্থায় সড়ক দূর্ঘটনায় হারাতে হয় প্রিয় বাবাকে ৷ বাবাকে হারিয়ে নির্বাক হয়ে পরে তার পরিবার৷ নিজস্ব অল্প বসতভিটা আর মাঠে কয়েক শতক আবাদি জমি ছাড়া আর কিছু নেয় তাদের। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পুরো পরিবার। তখন থেকেই সংসারের হাল ধরতে হয় জনিকে৷ কৃষিকাজ করে সংসারের সকল খরচ জুগিয়ে পড়াশোনা চালানো ছিল বেশ কষ্টকর। সব কষ্ট মানিয়ে নিয়ে বাবার…
আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, ব্যাংক, বিমা, আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি তাদের নিজস্ব সুবিধা মতো নির্ধারণ করবে। দ্যা মেইল বিডি/এইচএসএস
লিমন সরকার (ঠাকুরগাও) জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উন্নয়ন সংস্থা “গুড নেইবারস্ বাংলাদেশ” নামে একটি উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সেমিনার হয়। কো কারিকুলামের অংশ হিসেবে ওয়ার্ড মাস্টার ক্যাম্পেইনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুলইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম, পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সূর্য্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, গুড নেইবারস্ হেড…
হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রমনীগঞ্জ এলাকার আব্দুল আজিজ এর বাড়ির পাশে থেকে একটি ‘মর্টার শেল’ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে,রবিবার বিকালে স্থানীয় কয়েকজন কিশোর বাড়ির পাশাপাশি একটি পুকুরে নামলে পানিতে মর্টার শেলটি পায়ে লাগে। তখন সেটিকে লোহা ভেবে পানি থেকে তুলে খেলতে শুরু করে। তারপর আব্দুল আজিজ দেখে (জরুরী সেবা) ৯৯৯ কলদিয়ে পুলিশকে খবর দেয়। তখন হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। এদিকে মর্টার শেলটি দেখতে ভিড় করছেন এলাকা শত শত মানুষ জন। স্থানীয়রা বলছেন এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের বোমা। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে উদ্ধারকৃত মর্টার শেলটি সংরক্ষিত আছে কি…
লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি রাস্তার উপর ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানাযায় উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহী এঘটনা ঘটে। ১৪১ মৌজার ১৫৭ জেল নং দাগের ৪৭৯ পরিমাণ চলাচলের রাস্তাটি বেলদহী গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে এনামুল রাস্তার উপর ঘরবাড়ি নির্মাণের করার কারণে বিঘ্ন ঘটছে। এলাকার জনসাধারণের চলাচলের জন্য এনামুলের কাছ থেকে রাস্তার জায়গাটি উদ্ধার করার জন্য নজরুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অভিযুক্ত এনামুলের সাথে কথা হলে তিনি বলেন, আমার ভাই ভাতিজারা আমার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ করেছে। আমি সামনে দিয়ে রাস্তা দিবোনা পিছনে যতটুক রাস্তা লাগে…
চলতি বছরের শুরুতেই জোর গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারা দুজনেই বিষয়টি নিয়ে নীরবতার নীতি পালন করে আসছেন। অবশেষে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’ খ্যাত তামান্না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি। কিছু গুঞ্জন চারপাশে শোনা যাচ্ছে। সেগুলো পরিষ্কার করার প্রয়োজন বোধ করছি না। এ বিষয়ে এর বেশি কিছু আসলে বলার নেই। তামান্নার মতে, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি চর্চা হয়। তার ভাষ্য, আমি জানি না কেন, এমন হয়। কিন্তু সত্যিকার বিয়ের আগেই মেয়েদের…
সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি, ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিতে এ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই ধাপে টিসিবির বিক্রি করা হবে। সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায় সারাদেশে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,…
দুই ঘণ্টারও বেশি সময়ে পার হলেও এখনো ছেড়ে যেতে পারেনি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। পঞ্চগড়গামী বাংলাবান্ধা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। আর যাত্রীরা নিজ নিজ আসনে বসে যাত্রার প্রহর গুনছেন। এমন অবস্থয় দুর্ভোগে পড়েছে ট্রেনের হাজারো যাত্রী। শুধু বাংলাবান্ধা নয়, রাজশাহীর বিভিন্ন স্টেশনে মহানন্দা, মধুমতি, সাগরদাড়ী ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা রয়েছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সামনে রেল লাইনের ওপরে আগুন জ্বালিয়েছে শিক্ষার্থীরা। এতে করে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিবেশ স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু করবে। তবে কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা সম্ভব হচ্ছে…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণই আওয়ামী লীগের শক্তির একমাত্র উৎস। জনগণের ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসেছে। এ আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করেছে। ক্ষমতার জন্য আওয়ামী লীগ কখনো জনগণ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী হয়নি। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের’ প্রতিবাদে দেওয়া এল বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দখলের নীলনকশা বাস্তবায়নে ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে বিএনপি পাকিস্তান থেকে অর্থ সহায়তা নিয়েছিল। ২০০১ সালের নির্বাচনের আগেও বিদেশি প্রভুদের কাছে আমাদের জাতীয় সম্পদ প্রাকৃতিক গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে সুক্ষ্ম…
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে। আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি রোববার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছি। বলেছি, আমরা একটা ক্রেডিবল, স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সেজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত আমরা সেগুলো তৈরি করেছি। আমাদের নির্বাচন কমিশনকে অসংখ্য ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় তারা যা চায় তাই করতে পারে। তখন অন্য কারও ক্ষমতা অ্যাপ্লাই…
মাসুম তালুকদার, জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর বিষয়টি এখনও রয়ে গেছে মুখে মুখেই। ধূর্ত বাস মালিকরা বাসে বাসে ‘হাফ পাস নেই’ স্টিকার লাগিয়েই যেন ছন্নছাড়া। অনেক শিক্ষার্থীর অভিযোগ হাফ ভাড়া তো দূরে থাক স্টুডেন্ট বুঝতে পারলে বাসেই তোলেন না হেলপাররা। উল্টো হাঁক ছাড়েন, ওস্তাদ সামনে স্টুডেন্ট জোড়ে চালান। ভাড়া নিয়ে বাক বিতণ্ডা হলে মাঝপথে শিক্ষার্থীদের নামিয়ে দেয়ার ঘটনা এখন নিত্যকার দৃশ্য। আজমেরী গ্লোরী চলাচলকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবু হানিফ নামে এক শিক্ষার্থী জানান, ছাত্র হিসেবে হাফ ভাড়া তো দূরের কথা, আরও বেশি ভাড়া দাবি করে। না দিলে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। ১২ মার্চ দুপুর ১টার দিকে গুলিস্তানের…
লিমন সরকার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শরিফুল ইসলাম শরিফ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার দুপুরে উপজেলার মাসালডাঙ্গী এলাকায় রাহবার এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটক শরিফুল উপজেলার পৌর শহরের রঘুনাথপুর মহল্লার শামসুল হক ওরফে লেদাইয়ের ছেলে। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পীরগঞ্জ গামী রাহবার এন্টারপ্রাইজ নামে নাইট-কোচে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শরিফুল নামে কোচের যাত্রী শরীর তল্লাশী করে ১…
রাহিন হোসেন রায়হান, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুর বকশীগঞ্জে কামালপুর দক্ষিণ নামক এলাকার বাসিন্দা জরিনা বেগম ভূমিদস্যুর নির্যাতনের শিকার হয়ে থানায় এক অভিযোগ দায়ের করেন। জরিনা বেগম নিজে সশরীরে বকশীগঞ্জ থানায় হাজির হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন তারা যথাক্রমে ( ১) মোঃ ফেরদৌস (৫০), (২) মোঃ শহিদুর রহমান (৪৮), (৩) সাজেদা বেগম (৫২) সর্ব সাকিন কামালপুর দক্ষিণ বকশিগঞ্জ জামালপুর। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জরিনা বেগমের সাথে আসামিদ্বয়ের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছে। জরিনা বেগম আসামি দ্বয়ের নিকট থেকে তার সম্পত্তি ফিরিয়ে দেবার কথা বল্লে উল্টো আসামিগণ বিভিন্ন তালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করতে থাকে পরবর্তীতে…
হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দিয়ে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার (১১ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রন্নাথ পাটিকাপাড়া আব্দুস ছাত্তার নুরানী মাদ্রাসার সামনে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস ছাত্তার নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির ওয়াসিমসহ স্থানীয়রা। এ সময় মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতিসহ স্কুল মাদ্রাসার শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। শিক্ষার গুণগত মান ফিরে আনতে অবিলম্বে প্রন্নাথ পাটিকাপাড়ার ওই সড়কে বালু…
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় তুলার গুদামে লাগা আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এর আগে, সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল থেকে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের কুমিরা, সীতাকুণ্ড ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। গুদামটি তুলার হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এছাড়া আশপাশে তেমন বেশি জলাশয় না থাকায় পানির যোগান পেতেও সমস্যা হচ্ছে। এখন পাশের কনটেইনার ডিপোর রিজার্ভার থেকে পানি সংগ্রহ করছি। এদিকে, সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের…
বলিউডে কাস্টিং কাউচের শিকার হননি এমন শিল্পী খুঁজে পাওয়া দুষ্কর। তবে তারকা সন্তানদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। বিভিন্ন সময় অনেকেই তাদের বাজে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবার এক পরিচালকের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানালেন বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালান। তার ভাষ্যমতে, একবার এক পরিচালক তাকে হোটেল রুমে দেখা করতে বাধ্য করেন। তবে বেশ চালাকির সঙ্গে সেই পরিস্থিতি সামাল দেন তিনি। হোটেল রুমে ঢুকে দরজা খোলা রাখেন নায়িকা। বিদ্যা বালান বলেন, কাস্টিং কাউচ নিয়ে আমার বাবা-মায়ের সবচেয়ে বড় ভয় ছিল। এ কারণেই তারা আমাকে চলচ্চিত্রে আসতে নিষেধ করেছিলেন। সে সময় আমি একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। সেই সিনেমার পরিচালকের সঙ্গে কফি শপে…
মেহজাবীন চৌধুরী শুধু যে অভিনয়ে বা ইউটিউবে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তা নয়। এই অভিনেত্রী সোশাল হ্যান্ডেলেও দারুণ সক্রিয়। যা তার ফেসবুক ফ্যানপেজে চোখ রাখলেই টের পাওয়া যায়। যার দখলে এখন ১০ মিলিয়ন ফলোয়ার। এবার সেই বিস্ময়টিও ছাপিয়ে গেলেন চৌধুরীকন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি বড় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামও নিয়েছেন নিজের কনট্রোলে! মানে ফলোয়ার বিবেচনায় এই অভিনেত্রী এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে পারলো না আর কোন অভিনয়শিল্পী। ইনস্টাগ্রামে এখন দেশের শীর্ষ জনপ্রিয় ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখ ছাড়িয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এত সংখ্যক অনুসারী নেই। শুক্রবার…