Author: Holy Siam Srabon

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, এ বছর রমজান মাসকে কেন্দ্র করে দেশে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে। কোনো পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তার পরেও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে পণ্যের দাম বেশি নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, দেশকে হাতের মুঠোয় করার লক্ষে এই ডিজিটাল পল্লী মেলা অনুষ্ঠিত হয়। এই দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা দেশকে অনেক সতর্কতার সঙ্গে পার করেছি। আমাদের মিশন, ২০৪১ সালে বাংলাদেশকে পুরোপুরি স্মার্ট বাংলাদেশ করা। বঙ্গবন্ধুর…

Read More

চলতি বছর প্রত্যেক হজযাত্রীর বিপরীতে প্রায় দুই লাখ টাকা ভাড়া নির্ধারণ নিয়ে ব্যাপক সমালোচনার পর বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মন্ত্রণালয় প্রতি হজযাত্রীর জন্য বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়। ভাড়া বেশি থাকায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হয়নি। গত মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর সুপারিশ করা হয়। অন্যদিকে, হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ…

Read More

দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া (কালবৈশাখী) বয়ে যেতে পারে। শুক্রবার (১৭ মার্চ) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ…

Read More

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ভোট ডাকাতিতে আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকানো হয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে। পাশাপাশি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। আইন অঙ্গনের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারপতিকে এ বিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিল। এটা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার…

Read More

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট। এই অপশক্তি যদি বাংলাদেশের অগ্রগতির চাকা ধরে না রাখত, তাহলে বাংলাদেশ বহুদূর যেতে পারতো। শুক্রবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে, সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। হাছান মাহমুদ বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। আজ সেই শপথ…

Read More

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। এছাড়া অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। এদিকে দাম কমার মধ্যে শুধু রয়েছে ছোলা। শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। ছুটির দিনে বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি ৮০ টাকা। ৪০ টাকা কেজি টমেটো। এছাড়া- শিম ৪০-৫০ টাকা, করলা ১০০-১২০ টাকা, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ঢেঁড়স ১০০, কচুর লতি ১০০, পেঁপে ৩০-৪০, বরবটি ১২০ ও ধুন্দুল ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা। এছাড়া আকার ভেদে লাউ ৫০-৬০…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক প্রয়োজন। আজকের শিশুদের মানবিক গুণাসম্পন্ন দক্ষ সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, তারাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুকে শিক্ষক-অভিভাবকদের কথা মান্য করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। সবাইকে উন্নত মানবিক গুণাসম্পন্ন হতে হবে। আমাদেরও প্রতিবন্ধী বা অক্ষম শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। স্মার্ট বাংলাদেশে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না। দেশের কেউ…

Read More

মোঃ সোলাইমান আলী (পঞ্চগড় প্রতিনিধি): জাতীয় শিশু দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পঞ্চগড় জেলার আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা “হাসবো, খেলবো, সোনার বাংলা গড়বো” এই শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার “দেশ প্রতিবন্ধী স্কুল” এর শিক্ষার্থীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ভিবিডি পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবীরা শিশুদের আনন্দ দিতে ও তাদেরকে বাংলার সংস্কৃতি গুলোকে ধারণ করার লক্ষ্যে মোবাইল আসক্ত না হয়ে পরে যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ সবল মানসিকতায় পরিপুষ্ট হয় সেই আহব্বান জানান। প্রতিবন্ধী শিশুরা যে আমাদের বোঝা নয় বরং তারাও আমাদের সম্পদ তাদেরও আছে স্বাভাবিক ১০ টা…

Read More

সিলেটের বিশ্বনাথে জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার(১৭মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো.আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উম্মে রওশনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শেফালি বড়ুয়া, অভিভাবক কমিটির সহ সভাপতি মো.ফজর আলী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মো.মশাহিদ আলী। এসময় উপস্থিতি ছিলেন, সহকারী শিক্ষিকা খাদিজা খাতুন,অনুকা ভৌমিকা, মোছা রায়হানা বেগম, নাজমিন বেগম, অভিভাবক শাহনাজ আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২২ সালের প্রাথমিক…

Read More

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটি ও মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মানিকছড়ি প্রেসক্লাব হল কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটিতে খলিফা শাহ মো. আবদুল মান্নান পাটোয়ারীকে সভাপতি, মো. আব্দুল হাকিম সর্দারকে সাধারণ সম্পাদক ও লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এবং মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি উপজেলা কমিটিতে মো. কাউছার হামিদ রুকনকে সভাপতি, মো. মোজাক্কেরুল ইসলাম মাসুমকে সাধারণ সম্পাদক ও মো. শামীম হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। আব্দুল মোতালেব মাস্টারের সভাপতিত্বে…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সুদের পাওনা টাকার জন্য জাকির হোসেন(২৫) নামে এক মাইক্রোবাস চালককে আটক করে মারধর করেন মাদক কারবারি সিরাজুল ও তার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিডিও করলে সাংবাদিকদের উপর চড়াও হয়ে অতর্কিতভাবে হামলা করেন সিরাজুল ও তার লোকজন। পরে স্থানীয় থানায় বিষয়টি অবগত করা হলে। পুলিশ এসে ভুক্তভোগী জাকির হোসেনকে উদ্ধার করে নিয়ে যায়। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হাতীবান্ধায় থানায় সিরাজুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। এই ঘটনায় এর আগে ওই দিন বিকেলে সিরাজুলের বিরুদ্ধে থানায় আরও একটি লিখিত অভিযোগ করেন সাংবাদিক…

Read More

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সদরের তুলাপট্টী শ্রী: রতন ভগত নামের এক কাপড় ও বেডিং ব্যবসায়ীর ছেলে শ্রী: আশীষ ভগত (৩২) শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। জানা গেছে, পারিবারিক কলহের কারণে আশীষ ঘটনার দিন দুপুর ১২টার দিকে তার শয়ন ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। বিকেল ৩টার দিকে বাড়ীর লোকজন দুপুরের খাবার খাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। বেঁচে আছে মনে করে বাড়ির লোকজন তাকে ফাঁস হতে নামালে ততক্ষনে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশের সুরত হাল রিপোর্টে তৈরী…

Read More

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি অন্য সবার থেকে যেন একটু ব্যতিক্রম। কোন লুকোচুরি করতে পছন্দ করেন না, যা বলেন সরাসরি। সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমেও নানা বিষয় তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে এক পোস্টের মাধ্যমে কাউকে খোঁচা দিয়ে দিলেন পরী। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না। এদিকে, পরীর সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান…

Read More

আজ ১৭ মার্চ, শুক্রবার। ১৯২০ সালের এই দিনে রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। দিবসটি উদযাপন উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বই মেলারও আয়োজন করা…

Read More

সরকারি-বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা আবারো বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২১ মার্চ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরো পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। চলতি বছরের ২৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গ্রীন ভয়েস’র আয়োজনে লালমনিরহাটের হাতীবান্ধায় কুইজ,রচনা,কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ) দুপুরে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গ্রীন ভয়েস’র হাতীবান্ধা উপজেলা শাখা আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা আজিজুল বারী, গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রানা, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মাজহারুল রিফাত, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জীবন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাথার সবুজ যোদ্ধাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। দ্যা মেইল বিডি/এইচএসএস

Read More

মোবাইল ফোন অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজের ধরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (১৬ মার্চ) রমনায় বিটিআরসি মিলনায়তনে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষে ‘অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। প্রতিপাদ্যের উপস্থাপনা করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। মোস্তাফা জব্বার বলেন, এখানে মোবাইল অপারেটরদের সিইওরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মোবাইল ফোনে কথা বলার জন্য মোবাইল লাগবে। টুজি থেকে পর্যায়ক্রমে ফোরজি এসেছে এবং ফাইভজি আসছে। আমি দিনে যে পরিমাণ কল পাই…

Read More

লিমন সরকার, (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় রাজা মোহন রায় (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালুবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রাজা মোহন বালুবাড়ী গ্রামের জাবরু মোহন রায়ের ছেলে।পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ী এলাকার জাবরু মোহন রায়ের ছেলে রাজা মোহন রায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন এ সময় জাবরহাট থেকে আসা একটি অটো চার্জার তাকে ধাক্কায় দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দ্যা মেইল বিডি/এইচএসএস

Read More

বান্দবানে বৌদ্ধ ধর্মালম্বী ভিক্ষুদের প্রাতিষ্টানিক ও ধর্মীয় শিক্ষা বৃদ্ধি, বুদ্ধের শাসন প্রতিষ্ঠা এবং সমাজ সেবায় অবদান রাখার লক্ষ্যে বিশেষ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনকে সামনে বান্দরবানে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে ২য় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন। ১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সন্মেলন আয়োজন কমিটির পক্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এসময় সংবাদ সন্মেলনে আয়োজকেরা জানান, আগামী ১৭ মার্চ থেকে ১৯মার্চ পর্যন্ত বান্দরবানে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদ এর আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটে ৩ দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে ২য় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন। আর এই…

Read More

মাসুম তালুকদার জবি প্রতিনিধি: চাঁদাবাজির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহিম ফরাজীসহ পাঁচজনকে আসামি করে ধারা নং ৩২৩/৩৮৫/৩৮৬/৩৯৫/৪০৬/৪২০/৫০৬/৩৪ তে মামলা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলাটি (সি আর কেইস নং ৭৭/২০২৩) করেন মশিউর রহমান নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি গ্রহণ করে ওয়ারী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জহির কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার পরবর্তী তারিখ ১৬ এপ্রিল,২০২৩। মামলার অন্যান্য আসামিরা হলেন: ফরহাদ ব্যাপারি, পুলিশের পরিদর্শক (তদন্ত) আরশাদ আকাশ, রাসেল চাকলাদার, টুটুল আহমেদ ও অজ্ঞাত ২/৩ জন। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আসামি…

Read More