মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ নফল নামাজ,কোরআন তেলাওয়াত,সালাতুত তাসবিহ,মিলাদ কিয়াম,জিকির ও দোয়া- মোনাজাতের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রাম আনোয়ারায়ও পালিত হয়েছে পবিত্র শবে বরাত। গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদসহ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার প্রত্যেকটি মসজিদে এবাদত-বন্দেগিতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।বৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোর,যুবকরাও মসজিদে মসজিদে ইবাদতে অংশ নিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদে এশার নামাজের আগ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। এশার নামায আদায়ের সঙ্গে মসজিদে মুসল্লির সংখ্যা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।প্রত্যেক এর উদ্দেশ্য ছিল পবিত্র এই রজনীতে ভাগ্য পরিবর্তন,মহান আল্লাহ ও তার প্রিয় হাবিববের সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা এবাদত…
Author: News Editor
সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীর মেয়ে মুবাশশিরা তাসনিম মৌমিতা’র পঞ্চম গ্রন্থ ‘ছায়াঘর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ঢাকায় অমর একুশে বইমেলায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বইমেলার প্যাভিলিয়ন ১১য়ে পাওয়া যাচ্ছে এই গ্রন্থটি। ইত্যাদি প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে। মৌমিতার ইতোপুর্বে আরো চারটি গ্রন্থ প্রকাশিত হয়। এসবের মধ্যে ছিলো হরেক রকম ছড়া, বাংলা মায়ের রুপ, ভাবনাগুলো ছন্দের তালে ও সোনার চুড়ি। মুবাশশিরা তাসনিম মৌমিতা নীলফামারীর গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকন এর ছোট ভাই গোলাম মর্তুজা এর মেয়ে। ঢাকা ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে মৌমিতা।…
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুই শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ । জানা গেছে, রোববার ( ২৫ ফেব্রুয়ারি) চলতি এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌরশহরের বিদ্যাকোষ স্কুল হতে ওই দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের শামিম ইসলাম (২১) ও দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের লিখন মিয়া (২১)। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘দুই শিক্ষককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।’ গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম শাহ বলেন,…
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা থেকে ১২০ বোতল ফেনসিডিল ও ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গতরাত (২৪ ফেব্রুয়ারি) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই মাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে রোকনুজ্জামান ইমরান (২৬)কে আটক করে। আটককৃত, মাদক কারবারি রোকনুজ্জামান ইমরান ওই এলাকার গোলাপ মিয়ার ছেলে বলে জানায় পুলিশ, পুলিশ আরও জানায় তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে ।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগরের মুন্সিবাজারে পাওনা টাকা চাওয়া নিয়ে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। এঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার( ২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায়। পুলিশের বরাতে জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজি চালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে সোয়াব আলী মারাত্মক রক্তাক্ত অবস্থায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোয়াব আলী উপজেলার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কারাগারে ড্যাফল বিজন চন্দ্র শীল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার ২৫ জানুয়ারী অসুস্থ হয়ে এই কয়েদীর মৃত্যু ঘটে। মৌলভীবাজার কারাগার সুত্রে ড্যাফল বিজন চন্দ্র শীল কুলাউড়া থানার জিআর-৩৯৭/২০০৩ নং- মামলার সাজাপ্রাপ্ত আসামী। চলতি বছরের গত ৩০ জানুয়ারি সে কারাগারে আসে। সে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। রবিবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর ১ টা ২১ মিনিটের সময় মৌলভীবাজার সদর ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৌলভীবাজার জেলার উপজেলা কুলাউড়া বাড়ি। মৃত-পিতা জগন শীল এর ছেলে ড্যাফল বিজন চন্দ্র শীল। তিন সন্তান ও তার স্ত্রী রয়েছে। মৃত বিজন শীলের…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এ কে এম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স…
জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি: ফেনী শহরের বাঁশ পাড়ায় স্মরণিকা ভবনে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে চোরেরা স্মরণিকা ভবনের ৩য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে আনুমানিক ৫-৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় শিকার স্মরণিকা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া কাতার প্রবাসী তাপস দেবনাথের স্ত্রী সীমা রানী নাথ বলেন, গত শনিবার আমি ও আমার সন্তানরা চেওরিয়া আমার বাবার বাড়িতে যাই। রবিবার সকালে আমাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা আমাকে ফোন করে বলেন, আমার বাসার দরজার তালা ভাঙ্গা। খবর পেয়ে আমি এসে দেখতে পাই আমার ৫-৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ টাকা চোরেরা নিয়ে গেছে। ভবনটির মালিক নিখিল দেবনাথের ছেলে…
জবি প্রতিনিধি: বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক বিজয় এবং সাধারণ সম্পাদক গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কমিটিতে অন্যান্য পদের মধ্যে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদীয়া আক্তার, আইন বিভাগের মো. তাসলিমুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. নিয়াজ মৃধা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান রিক, সহ-সাংগঠনিক সম্পাদক বাঁধন মাহমুদ, কোষাধ্যক্ষ শেখ রেদওয়ানুল করিম, দপ্তর সম্পাদক শাহরিয়ার…
ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা, ক্লাব ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ অন্যান্যরা। জানা যায়, এবারের বই মেলায় সর্বমোট বিশটি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের স্টল বরাদ্দ পেয়েছে।বই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন ‘এএনএইচ গ্রুপ’। এ বিষয়ে ঐক্যমঞ্চে’র সদস্য সচিব এস.এ.এইচ…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ(১৭)। কিশোরী অনুশিখা যশোর জেলার কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। গত এক বছর ধরে দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে আহত বন্ধুদের সাথে দেখে করে ফেরার পথে কিশোর চয়ন দাস(১৭) খুন হয়েছে। গত শনিবার(২৪ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে সদর উপজেলার শানতলায় তার উপর হামলা চালানো হয়। নিহত চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে।জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে পুলিশ। চন্দন দাস এর পরিবারের সদস্যরা জানান ,গত শনিবার রাতে তাদের পাড়ার কয়েকজন কিশোর ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে ভোগ (খাবার ) বিতরণের সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সাথে তাদের গোলযোগ হয়। এসময় স্বাধীন, দীপ্তসহ কয়েকজনকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে এনে যশোর জেনারেল হাসপাতালে…
মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় জন সদস্য এ অভিযান পরিচালনা করে। আটকৃতরা হলেন, বল্লমঝাড় ইউনিয়নের, তাহসান মিয়া ছেলে সোহেল (৩০),চঞ্চল মিয়ার ছেলে কাঞ্চন (৩৫) ও কাসেম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) তাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন একই এলাকায় বাড়ি। রংপুর দুদক কার্যালয়ে সহকারি পরিচালক হোসাইন শরীফ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গাইবান্ধা পাসপোর্ট অফিস সংক্রান্ত অনিয়মের নিউজের পরিপ্রেক্ষিতে এ অভিযান…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ,গত রাত ( ২৪ ফেব্রুয়ারি) শনিবার রাত ১০ টায় পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের খামারজামিরা থেকে দুই মাদক কারবারি কে ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের, মৃত জোগেন্দ্রনাথ রায়ের ছেলে ১। শ্রী পরিতোষ কুমার প্রধান(৪৯) ও পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের,খামার জামিরা গ্রামের ভোলা মাহমুদ ছেলে ২। মোঃ সাইফুল ইসলাম (৪০) উভয়ের জেলা- গাইবান্ধা। আসামিদেরদেহ তল্লাশী করিয়া ধৃত ২ আসামীর শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা সহ তাদের আটক করে। আটককৃত গাঁজার মূল্য ৩০’০০০/ ত্রিশ হাজার…
আলোচিত বিডিআর বিদ্রোহের (পিলখানা ট্র্যাজেডি) ১৫ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ এ সময়েও শেষ হয়নি দায়ের হওয়া মামলার বিচার প্রক্রিয়া। এ বিদ্রোহের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়। দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর সরকার প্রচলিত আইনেই এর বিচার করে। বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি…
জবি প্রতিনিধি প্রতিবারের মতো এ বছরও ভাষার মাসে ‘বর্ণমালার রঙ’ শিরোনামে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থী। তাদের আঁকা মনোমুগ্ধকর ছবি রাঙিয়েছে বর্ণমালার প্রাঙ্গন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রাজধানীর বাংলামোটরে নাভানা জহুরা স্কয়ারে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, এফসিএমএ। সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল…
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ঐতিহ্যবাহী চিলার গোষ্ঠী কল্যাণ পরিষদের আয়োজনে প্রীতিভোজ ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এমডি আলী মিয়ার সঞ্চালনায় ও সাবেক মেম্বার আব্দুল হায় মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার,জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রিপন, ভোলা বারের সাবেক সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মহিব উল্লাহ মিঞা, উপজেলা আওয়ামী লীগের…
মাহমুদুর রহমান রনি (বরগুনা)প্রতিনিধি :- উপকূলীয় অঞ্চল বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ হেলিকপ্টার রেস্টুরেন্ট পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ ঘুরে এবার পৌঁছেছে । ভ্রাম্যমাণ এই হেলিকপ্টার রেস্টুরেন্ট দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। শনিবার (২৪ ফ্রেরুয়ারি) দুপুরে বেতাগী পৌর এলাকার পুরাতন ম্যাজিস্ট্রেট আদালত ভবন এলাকায় মাঠের মধ্যে দাঁড়িয়ে আসে এটি। কেউ ঘুরে দেখছেন হেলিকপ্টারটি কেউবা তুলছেন ছবি। ভেতরে ঢুকতেই অবাক হবেন যে কেউ। কারণ এটি আকাশচারী কোনো যান নয়, হেলিকপ্টারের আদলে তৈরি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট। ব্যতিক্রম এই হেলিকপ্টার রেস্টুরেন্টের প্রথম যাত্রা শুরু হয়েছে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর পটুয়াখালীর ঝাউতলায়। যা মানুষের চাহিদা অনুযায়ী সড়কপথে ৬৪ জেলাসহ উপজেলায় নিয়ে যাওয়ার কথা জানান উদ্যোক্তা। পটুয়াখালী সদর উপজেলার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মণিরামপুর উপজেলার কৃতী সন্তান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার পিলাব মল্লিক ( গোল্ডেন) -এর সংবাদ সম্মেলন প্রেসক্লাব মণিরামপুর-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ২৪ শে মনিরামপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব মণিরামপুর-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জার্মান আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক ও মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি যুব সমাজের আইকন ইঞ্জিনিয়ার পিলাব মল্লিক ( গোল্ডেন)। বক্তব্যে তিনি বলেন,আমি ভবদহের জলাবদ্ধ ৯৬ অঞ্চলের ভুক্তভোগী বাসিন্দা। এ এলাকার দীর্ঘদিনের বড় সমস্যা ভবদহ জলাবদ্ধতা…
সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীতে অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোস্তফা মঞ্জুরের দিকনির্দেশনায় এস আই মুক্তারুল আলমের অক্লান্ত পরিশ্রমে চঞ্চল্যকর মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নীলফামারী সদর থানা পুলিশ। গত বছর রবিবার ৭ জুলাই ২০২৩ রাত আনুমানিক সাড়ে বারোটায় শারমিন বেগম (২৫) নামে এক নারীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় সন্তানসম্ভবা শারমিন বেগম (২৫) ও মেয়ে সহ তার বাবার বাড়ি ডোমার থানা থেকে সিএনজি যোগে স্বামীর বাড়ি সৈয়দপুরে যাওয়ার পথে নীলফামারী সদর থানার শিমুলতলী নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি ঘাতক মাইক্রোবাস বেপরোয়া ভাবে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে যান শারমিন বেগম। মাইক্রোবাসের সঙ্গে…
