Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

একাধিক মাদকের আসামি ইমরান ফেন্সিডিল- ইয়াবাসহ গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা থেকে ১২০ বোতল ফেনসিডিল ও ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গতরাত (২৪ ফেব্রুয়ারি) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই মাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে রোকনুজ্জামান ইমরান (২৬)কে আটক করে।

আটককৃত, মাদক কারবারি রোকনুজ্জামান ইমরান ওই এলাকার গোলাপ মিয়ার ছেলে বলে জানায় পুলিশ,

পুলিশ আরও জানায় তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে।
আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে ।

Exit mobile version