পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুই শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ ।

জানা গেছে, রোববার ( ২৫ ফেব্রুয়ারি) চলতি এসএসসি গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌরশহরের বিদ্যাকোষ স্কুল হতে ওই দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের শামিম ইসলাম (২১) ও দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের লিখন মিয়া (২১)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘দুই শিক্ষককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম শাহ বলেন, ‘আটক করে দুই শিক্ষক কে থানা আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version