স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে আহত বন্ধুদের সাথে দেখে করে ফেরার পথে কিশোর চয়ন দাস(১৭) খুন হয়েছে।
গত শনিবার(২৪ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে সদর উপজেলার শানতলায় তার উপর হামলা চালানো হয়।
নিহত চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে।জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে পুলিশ।

চন্দন দাস এর পরিবারের সদস্যরা জানান ,গত শনিবার রাতে তাদের পাড়ার কয়েকজন কিশোর ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে ভোগ (খাবার ) বিতরণের সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সাথে তাদের গোলযোগ হয়। এসময় স্বাধীন, দীপ্তসহ কয়েকজনকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে এনে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চয়ন দাস এলাকার লোকজনের সাথে রাত সাড়ে ১১ টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে আসে। রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে শানতলায এলাকায় পৌঁছালে ১৫/২০ জন তাদের উপর হামলা চালিয়ে চয়ন দাসকে জখম করে। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

যশোর ২৫০ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী বলেন,তার শ্বাসনালী ও কাঁধের পেছনের হাড় ভাঙ্গা ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) পলাশ কুমার বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version