Author: News Editor

প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তুর্কি ইতিহাসে টানা তিন দশক ধরে দেশ পরিচালনার নতুন ইনিংস শুরু হবে এরদোগানের। শনিবার নির্বাচনি প্রচারণার শেষ ঘণ্টাগুলো উত্তাল ছিল দেশটির ভোটের মাঠ। একদিকে প্রেসিডেন্ট এরদোগানের প্রচার শিবির। অন্যদিকে বিরোধী জোটের নেতা কামাল কিলিচদারোগ্লু। মসনদ জয়ে মরিয়া দুই প্রার্থীই। ১৪ মে নির্বাচনের প্রথম দফায় এরদোগান পেয়েছিলেন ৪৯% ভোট। কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪.৮৯ %। দুজনের কেউই ৫০% ভোট না পাওয়ায় সংবিধান মোতাবেক নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (২৮ মে)। খবর বিবিসির। শেষ দিনের প্রচারেও জাতীয়তাবাদীদের ভোট টানতে তুরস্কে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরিয়ার শরণার্থীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন কামাল কিলিচদারোগ্লু। তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট এরদোগান। বলেন, ‘নির্বাচনে…

Read More

শিরোপা জয়ের জন্য পিএসজির প্রয়োজন ছিল ১ পয়েন্ট । মেসির ১ গোলেই স্ত্রাসবুর্গের সঙ্গে ১-১-এ ড্র করে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ১১তম শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। পিএসজিকে ড্র এনে দেওয়া গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডও ভাঙলেন মেসি। এ মৌসুমে লিগ ‘আঁ’তে মেসি সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পেকে। মেসির কাছ থেকে ১১ গোলে সরাসরি সহায়তা পেয়েছেন পিএসজির ফরাসি তারকা। এবার এমবাপ্পের পাসে দলকে শিরোপা জেতালেন মেসি, টপকে গেলেন রোনালদোকে। পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনালদোর। দুজনেরই গোল ছিল ৪৯৫টি করে। স্ত্রাসবুর্গের বিপক্ষে গোল করে…

Read More

বাংলাদেশের আধুনিক চিত্রকলার বিকাশে প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকায়মৃত্যুবরণ করেন। তিনি বাঙালির শিল্পকলার ঐতিহ্য নির্মাণ ও আধুনিক চিত্রকলার পথিকৃৎ ব্যক্তিত্ব। তার অসাধারণ নেতৃত্ব গুণে ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে গড়ে তুলছিলেন চারুকলা ইনস্টিটিউট। শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, গ্রামবাংলার নৈসর্গিক সৌন্দর্য, সাধারণ মানুষের সহজ-সরল জীবনযাত্রা, মানুষের দুঃখ-দুর্দশা ও সংগ্রামই ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মের মূল উপজীব্য। তার কর্মে প্রতিফলিত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে নর-নারীর শ্রম ও সংগ্রাম এবং তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ। পারিবারিক জীবন ১৯৪৬ সালে জয়নুল আবেদিন ঢাকা মৃত তৈয়ব উদ্দিন আহমদের কন্যা জাহানারা বেগমের…

Read More

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল নয় বলে মনে করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অন্যদিকে চীন চায়, ‘বাংলাদেশ, মিয়ানমার ও পুরো অঞ্চলের মঙ্গলের জন্য’ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছে চীন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইতোং। দুই দফা বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও কানেক্টিভিটি, ইন্দো-প্যাসিফিক ও চীনের বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) নিয়ে আলোচনা হয়েছে। প্রথম দফা বৈঠকে রোহিঙ্গা, ইন্দো-প্যাসিফিক রূপরেখা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে…

Read More

রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকভ এবং টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়। এর মধ্যে  পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনাদোলুর। পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল করবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গর্ভনর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিাড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুই অঞ্চলের গর্ভনরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী…

Read More

যেভাবে গোলের পর গোল করে গেছেন এবং করছেন, এই মৌসুমে প্রিমিয়ার লিগের ব্যক্তিগত সব পুরস্কার যে আর্লিং হলান্ডই পাবেন, তা অনুমিতই ছিল। সেটাই হচ্ছে। কয়েক দিন আগেই ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) চোখে বর্ষসেরা ফুটবলার হয়েছেন হলান্ড, ৮০ ভাগ ভোট পেয়ে। এবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়, দুটি পুরস্কারই জিতলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার একই সঙ্গে সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড় হলেন। দারুণ ব্যাপার হচ্ছে, হলান্ড এই দুটি পুরস্কারই পেলেন প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল হলান্ডের। সিটির…

Read More

লিমন সরকার (ঠাকুরগাও) জেলা প্রতিনিধিঃ মোটর গাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছা পুরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে বর বেশে কনের বাড়িতে বিয়ে করতে গেলেন নিরব নামে এক যুবক আর এ বিয়ে দেখতে ভীড় জমান শত শত নারী-পুরুষ। শুক্রবার বিকালে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।স্থানীয়রা জানায়, জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়নপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নিবর (সাব্বির) এর সাথে বিয়ে ঠিক হয় পাশ বর্তী দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামে মেয়ে ইসরাত জাহান এশা আকতারের। শুক্রবার ছিল তাদের বিয়ের দিন।নিরবের বাবার ইচ্ছা ছিল- ছেলে বর বেশে গরুর গাড়িতে করে…

Read More

ইবি প্রতিনিধি- সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনার সঙ্গে অসদাচরণের দায়ে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন কর্মচারী জে এম ইলিয়াস (ইলিয়াস জোয়ার্দার)। গত ১৪ই মে আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে কর্মরত অভিযুক্ত ওই কর্মচারীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এর আগে এই ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা উম্মে সালমা লুনা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। এতে তিনি অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদানের অভিযোগ তুলেন ইলিয়াসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ১৪ মে কর্মচারী ইলিয়াসকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। পরে ঐ শিক্ষিকার স্বামীর পরিচয়ে বরখাস্তকৃত কর্মচারী ইলিয়াসকে হুমকি প্রদান করা হয় বলে পাল্টা অভিযোগ করেন তিনি।…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও সরকারের অবহেলা,গায়েবী মামলায় নির্বিচারে গণগ্রেফতার,মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী বন্ধ ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,বিদ্যুতের লোডশেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৭ মে) যশোর শহরের ভোলাট্যাংক রোডে যশোর জেলা বিএনপি এ গণ সমাবেশের করে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিধ অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয়…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পল্লী উন্নয়ন সম্পাদক, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ‍্যাড. গৌতম চক্রবর্তীর ১ম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও তার আত্মার শান্তি কামনা করা হয়। শনিবার( ২৭শে মে)সকালে নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দলকে সুসংগঠিত করার জন্য এ‍্যাড. গৌতম চক্রবর্তীর ত‍্যাগ,সংগ্রাম, নাগরপুরের রাজনীতিতে অবদান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি আহমেদ আলী রানা,…

Read More

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী  অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় বিচার চেয়ে  সহায়তা কামনা করেন। ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলায় ।তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। গত ২৩ মে (মঙ্গলবার) অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি এবং উপ-উপাচার্য কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল। ডাইরিতে  হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।  বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান ও রাসেল কর্তৃক  সাধারণ ডায়েরি তুলে আনার জন্য তাকে হুকুমি ও…

Read More

মাসুম তালুকদার , জবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২২বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে বিপাকে পরেন নিহা নামের এক শিক্ষার্থী। বান্ধবীর কাছে প্রবেশপত্র রেখেই কেন্দ্রে ঢুকে পরেন সে। তার বান্ধবীও এমুহূর্তে চলে যায় পরীক্ষার হলে। প্রক্টরের সহযোগীতায় প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দেয়ার অনুমতি পায় সে। শনিবার (২৭ মে) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শনির আখড়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন নিহা। ভুলে বান্ধবীর কাছে প্রবেশপত্র রেখে আসার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ফটকে দায়িত্বরত প্রক্টরিয়াল টিমকে জানায় সে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই ওয়েবসাইটের প্রবেশপত্র ডাউনলোডের উপায় বন্ধ হয়ে যাওয়ায় তার পক্ষে প্রবেশপত্র পুনরায় সংগ্রহ করা…

Read More

স্টাফ রিপোর্টার: নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া স¤পৃক্তকরণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও প্রিপট্রাস্ট অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী ইখতেহার হুসেন মৃদার পরিচালনায় উপস্থিত ছিলেন, ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলম, ফিল্ড কো-অর্ডিনেটর লাভলী সরকার। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের খবর পত্রিকার স¤পাদক ও এটিএন টেলিভিশন এর জেলা প্রতিনিধি পঙ্কজ দে, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি, কুলেন্দু শেখর, বাসস এর জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন,…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের অপার সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্য প্রযুক্তি ও তারুণ্যের শক্তি। আর এ তারুণ্যের শক্তি ব্যবহার করে শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সাল নাগাদ সমৃদ্ধ স্মার্ট দেশের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ। এজন্য তথ্য প্রযুক্তির অবারিত খাতগুলো ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। সরকার এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার ২০০ কলেজের ৫০ লাখ শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে উদ্যোগ নিয়েছে। তাই দেশের এক লাখ নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত গতির অপটিক্যাল ফাইবার কেবলের ইন্টারনেট সংযুক্তির আওতায় আনা হচ্ছে, যোগ করেন প্রতিমন্ত্রী। বুধবার (২৪ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ…

Read More

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে মুম্বাইকে ৬২ রানে হারিয়েছে গুজরাট। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে তারা। জবাব দিতে নেমে মোহিত শর্মার দারুণ বোলিংয়ে ১৮ ওভার ২ বলেই গুটিয়ে যায় মুম্বাই। সংগ্রহ করতে পারে ১৭১ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির কারণে আধা ঘন্টা দেরিতে ম্যাচ শুরু হয়। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় গুজরাট। এরপর ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে ৫৩ রানের শুরুর জুটি ভাঙেন পীযুষ চাওলা। তিনে ব্যাট করতে নামা সাই সুদর্শনের সঙ্গে বড় জুটিতে দলকে এগিয়ে নেন গিল।…

Read More

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  মঙ্গলবার (৯ মে) সকাল ছয়টা থেকে বুধবার (১০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯১০ ইয়াবা, ৬৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭৫৭.২ গ্রাম ৪৯৫ পুরিয়া হেরোইন, ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Read More

বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা নতুন ভিসানীতিকে স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি হয়েছে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান। ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় হচ্ছে গণতন্ত্র। এ কারণেই আমরা এই ঘোষণা দিয়েছি, উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে, আপনি বাংলাদেশের জনগণের…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে (পুরোনো হোম ইকনোমিক্স কলেজ) শেখ হাসিনা হলের সংস্কারকাজ বন্ধ রাখার গুজবের উঠার পর কাজ শুরু করেছে ঠিকাধারি প্রতিষ্ঠান। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনি ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে হলের সংস্কার কাজ বন্ধ রেখেছেন বলে একটি চক্র গুজব ছড়ালে কলেজ প্রশাসন ও ছাত্রলীগ নেত্রীদ্বয়ের অনুরোধে কাজ শুরু করেছেন ঠিকাধারী প্রতিষ্ঠানটি। কলেজটির একমাত্র শেখ হাসিনা আবাসিক হলটির সংস্কার কাজের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঠিকাদার ইয়াসিন কাজ শুরু করেন। কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকায় কিছু দিনের জন্য কাজ বন্ধ রাখেন ঠিকাদার ইয়াসিন।…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই এখনই” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ-বাংলাদেশ এর সহযোগীতায় ও প্রসপেক্ট প্রকল্পের আওতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে বৃহস্পতিবার সমাপনি দিনে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে পিকআপে করে আগত প্রায় দেড় শতাধিক সিএসও এর নারী-পুরুষ সদস্যরা পীরগঞ্জ শহরে র‌্যালীর মাধ্যমে শহর প্রদক্ষিন করেন। র‌্যালীটি উপজেলা পরিষদ, পীরগঞ্জ প্রেস কøাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রমের সাথে সংহতি প্রকাশের জন্য আহবান জানান। এ সময় ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান…

Read More

লিমন সরকার (ঠাকুরগাও) জেলা প্রতিনিধঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারী ধরধরিয়া বিলের জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে ভুমিহীন ও প্রভাবশালীদের মধ্যে বিরোধ দেখা দিলে বুধবার দুপুরে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছেন প্রশাসন। এ দিকে এ বিলের প্রায় সাড়ে ৩৩ একর জমি ২০৫টি ভুমিহীন পরিবারকে ভোগদখল করার সুযোগ দেয়ার দাবীতে বুধবার জেলা প্রশাসকের কাছে ভুমিহীনদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছেন, বিলের জমি নিয়ে একাধিক পক্ষ তৈরী হয়েছে এবং এ নিয়ে মামলাও চলছে। সরকারী স্বার্থ সংরক্ষন করতে বিলে পুকুর খনন কাজ বন্ধ করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের আগ্রা গরিনাবাড়ি ভুমিহীন সংগঠনের…

Read More