পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায় বিচার চেয়ে সহায়তা কামনা করেন।
ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলায় ।তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে দাড়িয়েছেন।
গত ২৩ মে (মঙ্গলবার) অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি এবং উপ-উপাচার্য কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল। ডাইরিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান ও রাসেল কর্তৃক সাধারণ ডায়েরি তুলে আনার জন্য তাকে হুকুমি ও শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন,” ভিসি, রেজিস্ট্রার , সকল শিক্ষক, ছাত্রলীগ, স্থানীয় আওয়ামীলীগ সকলের কাছে সাহায্য চেয়েও কোন বিন্দুমাত্র সহায়তা না পেয়ে, আজ মহান আল্লাহ ও একমাত্র শেষ ভরসা বাংলাদেশ রাষ্টের প্রতিষ্ঠাতা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করছি।
এ সময় তিনি আরো বলেন,” ১৭ই মার্চ উপলক্ষে
“জাতির পিতা মহান নেতা” এবং Magician Mujib The Father of Nation নামে দুটি কবিতা লিখেছেন জাতির পিতার স্মরনে ১০৩ তম জন্মবাষির্কীতে ।
শারীরিকভাবে লাঞ্চিত ঘটনা অস্বীকার করে ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান বলেন,” না না তার সাথে এমন কোন ঘটনা ঘটে নাই। তিনি কোন প্রমাণ দিতে পারবে?
ব্রেকিং নিউজ
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারী বর্ষণের আশঙ্কাও


