- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত
Author: News Editor
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনােবিজ্ঞান বিভাগের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -২০২৩ আজ মঙ্গলবার(১০ অক্টাবর ২০২৩) সকাল ১০টায় শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। শােভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উদ্বােধন করা হয় টলিকাউন্সলিং সেবা। এছাড়াও সকাল ১১:৩০টা থেকে একাডেমিক ভবনের ২০২ নং কক্ষে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনােবিজ্ঞান বিভাগের সভাপতি মোছাঃ নাছরিন নাহার। সভায় মানসিক স্বাস্থ্যের…
রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) তদন্তে দুর্নীতির অভিযোগের প্রমাণিত হলেও নীলফামারীর ডিমলা উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ স্বপদে থেকে দিব্যি দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে ঘুষ নেওয়া নুর মোহাম্মদের বিরুদ্ধে আবারও বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি একজন প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কমিটি বরাবরে লিখিত অভিযোগ করেছেন। তিনি শিক্ষা কমিটির সদস্য। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযোগে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজন ভিত্তিক খেলার আনুষাঙ্গিক( দোলনা, স্লিপার ও ব্যালেন্ঞ্চার) নির্মাণের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া…
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত আরেকটি স্বপ্নের দুয়ার খুলেছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্মার্ট বাংলাদেশে সবকিছু স্মার্ট হবে এটাই আমাদের লক্ষ্য। মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেলস্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিল, কিন্তু আজ নিজের টাকায় পদ্মা সেতু করে বাংলাদেশ সক্ষমতার প্রমাণ দিয়েছে। দেশের সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত-সমৃদ্ধ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রেল…
ইসরায়েলের প্রতি তাদের সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র একটি বিমান বহনকারী জাহাজ পাঠিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অস্টিন জানান, মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, একটি মিসাইল ক্রুজার ও চারটি মিসাইল বিধ্বংসী যান ঐ অঞ্চলের দিকে যাচ্ছে। এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলের শত্রুরা যেন এই পরিস্থিতি থেকে ফায়দা নিতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। সামনের দিনগুলোতে ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনে হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও এখনও গাজা উপত্যকার নিকটবর্তী কিছু অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল জানিয়েছে এখন পর্যন্ত তাদের…
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সক্রিয়করণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তনে কমিটিকে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের আর্থিক সহায়তায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহসহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় একটি বেসরকারি সংস্থা সুশীলন এই সভার আয়োজন করে। সংস্থার প্রজেক্ট কো—অর্ডিনেটর রেখা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাছুম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন…
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ ঘর থেকে স্বপন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৯ অক্টোবর) সোমবার দুপুরে ঘরের দরজা ভেঙ্গে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত স্বপন গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া একতা পাড়ার নারায়ন চন্দ্রের ছেলে। থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও পরিবারের লোকজন জানায় স্বপন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গতরাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরে। এরপর আজ অনেক বেলা হলেও ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্ত তাতেও ঘুম থেকে না উঠলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে…
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টাস্কর্ফোস কমিটির বাস্তবায়নে ও উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত সভায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”—এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়নে উপজেলা টাস্কর্ফোস কমিটির সভা ও স্টেক হোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এর সঞ্চালনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ টাস্কর্ফোস কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার’র শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন করেন। সোমবার (৯ অক্টোবর) সকালে পুলিশ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন করেন। সোমবার সকালে পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ফুলেল শুভেচ্ছায় পুলিশ সুপারকে স্বাগত জানান। জেলা পুলিশ সুপার সার্কেল অফিস পরিদর্শনে, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এসময় শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজেস্ব প্রতিনিধি # ফরহাদ খোন্দকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন বলেছেন, বিশ্বমানবতার মা, বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সোমবার (৯ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধ এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত চক্র ফের তৎপর হয়ে উঠেছে। তারা নানান য়ড়যন্ত্র করছে। জননেত্রী শেখ…
ভাটারা থানার একটি নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নিম্ন আদালত এ আদেশ দেন। আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ কারাদণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেই বলেছি এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনি মাঠ খালি রাখতেই এলাকায় জনপ্রিয় নেতাদের সাজানো মামলার কারাদণ্ড দিয়ে জেলে ঢুকাচ্ছে। এসব রায় ফরমায়েশি রায়। ‘মিথ্যা মামলায়’ নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে যশোর জেলা বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার (৯অক্টোবর) বিকালে যশোর জেলা কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী সদস্য অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ,জেলা কমিটির সদস্য মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক…
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং তাঁর সুপরিকল্পনার ফলেই মাত্র সাড়ে ১৪ বছরে আজকে নারীর ক্ষমতায়নে শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে দেশে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘হার পাওয়ার প্রকল্প’ এর নারী আইটি সার্ভিস প্রোভাইডার ‘ট্রেনিং অভ্ ট্রেইনারস (টিওটি)’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘হার পাওয়ার প্রকল্প’ এর প্রকল্প পরিচালক রায়হানা ইসলামের সভাপতিত্বে…
জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি পরিপূর্ণ, স্বচ্ছ এবং যাচাইযোগ্য ডেটাবেইস প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে সরকার- পরিবেশ সচিব ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জ্বালানি, কৃষি, বন, শিল্প প্রভৃতি সেক্টরের জন্য জাতীয় পর্যায়ে নিয়মিত ভিত্তিতে একটি পরিপূর্ণ, স্বচ্ছ এবং যাচাইযোগ্য ডেটাবেইস প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছে সরকার। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আরো টেকসই এবং উক্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জাতীয় প্রতিবেদন আকারে নির্ভুলভাবে ইউএনএফসিসি-তে দাখিল করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার শমশেরনগর বাজারে বিভিন্ন বেকারী ও রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা খাদ্য পণ্যের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ রং মিশ্রণ করাসহ বিভিন্ন…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং রিলায়েন্ট উইমেন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (আরডব্লিইডিএ) আয়োজনে “লেট আস শাইন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার (৯ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন কিশোরী ও যুবনারী এবং শব্দকর সম্প্রদায়ের প্রতিনিধি, অভিভাবক, ৩৫ জন কিশোরী ও বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই আসন্ন নির্বাচনে সারাদেশে নৌকার বিজয়ের মধ্যমেই আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা সোনার বাংলার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ সরকারের বাস্তবায়নকৃত রাস্তঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, কৃষকের সার, গ্রামকে শহরের আদলে গড়ে তোলা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বর্তমান সরকার চলমান রেখেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যেকেন্দ্রের…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: হাত-পায়ে লোহার শিকলে বন্দি এক যুগ পার করছেন ২২ বছর বয়সী যুবক কাজিম। জন্মের দশ বছর পরেই মানসিক ভারসাম্য হারান তিনি। দীর্ঘদিন শিকলে বাঁধা জীবন কাটালেও অভাবের সংসারে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তার অবলম্বন একমাত্র বিধবা নানি আমিনা বেওয়া। মানুষকে মারধর, বাড়িঘর ভাঙচুর, মহিলাদের আক্রমণ ও ঢিল ছোঁড়ার হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে কাজিমের হাত-পায়ে দেওয়া হয় লোহার শিকল। নাতিকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার, সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি দানশীল সংগঠনের কাছে আর্থিল সাহায্যের আবেদন জানান নানি আমিনা বেওয়া। সরেজমিনে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের (হিন্দুপাড়া) গ্রামে গিয়ে দেখা যায়, হাত-পায়ে শিকল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন,তামাক কোম্পানির বেপরোয়া প্রতিহতকরন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও আইইডিএস এর আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুপারিশ তুলে ধরেন আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম কবীর। তিনি সংবাদ সম্মেলনে বিদেশি দুটি তামাক কোম্পানির মাধ্যমে সারাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং আইন সংশোধনের প্রক্রিয়ায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তুলে ধরে ৮টি সুপারিশ উল্লেখ করেন। সেগুলো হলো-দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা,তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষা এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে কোড অব কন্ডাক্ট গ্রহন,জাতীয় তামাক নিয়ন্ত্রণ…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আ.লীগ-বিএনপি-জাপা এক টেবিলে রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ হলেও শহরের বর্জ্য ব্যবস্থাপনায় এক হয়ে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে। দল মত ভুলে নাগরিক ভোগান্তি লাঘবে দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। এক টেবিলে বসে শহরের বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন করলেন। ঘোষণা দিলেন এক হয়ে কাজ করার। রোববার (৮ অক্টোবর) এক টেবিলে বসে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা। সম্মেলনে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিয়ামুল হক, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা হক, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক ওয়াজিউল মেহেদী। লিখিত বক্তব্যে উম্মে সালমা হক বলেন,…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। রোববার (৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন । ওবায়দুল কাদের বলেন, বিএনপির টার্গেট হচ্ছে ইলেকশন উইদাউট শেখ হাসিনা। তাদের একদফার মূল কথা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ নয়, এটা তাদের মিথ্যাচার। ওবায়দুল কাদের আরও বলেন, ষড়যন্ত্র দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, এ নিয়ে আমাদের…

