Author: News Editor

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার একাধিক আঁকাবাকা টিলায় আবাদ হয়েছে সবুজ সুস্বাদু ও মিষ্টি মাল্টা। খরচ কম হওয়ায় ও আবাদের ব্যাপক সম্ভাবনা থাকায় মাল্টা চাষে কৃষকরা আগ্রহী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ২১ হেক্টর জমিতে মাল্টার বাগান তৈরী হয়েছে। উল্লেখ্য; গত বছরে ছিল ১৮ হেক্টর। এবারে মাল্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৬ টন। উপজেলার একাধিক ইউনিয়নে আবাদ হচ্ছে মাল্টার বাগান। ফুলতলা, পূর্বজুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ইউনিয়নে ফলন বেশি হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়নের লালছড়া, হায়াছড়া, ডোমাবাড়ী, কচুরগুলসহ বেশ কয়েকটি বাগানে বাম্পার ফলন হয়েছে। বারী-এক জাতের মাল্টা সুস্বাদু ও মিষ্টি হওয়ার ফলে চাহিদা ব্যাপক।…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে শুক্রবার নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাইতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় ইমাম উলামা সদস্যবৃন্দসহ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনের উদ্যোশ্যে বক্তারা বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সে সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন…

Read More

কে এম মাহমুদ হোসেন পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি প্রেস বিজ্ঞপ্তি: ফরিদপুর র‌্যাব ক্যাম্প রাজবাড়ী জেলার পাংশা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার একমাত্র প্রধান পলাতক আসামী মো: লিটন মন্ডল(২৯)’কে পাংশার সুজানগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।* ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের…

Read More

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং বিভাগীয় কমিশনারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শনিবার) সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতেই প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি কর্মকর্তারা জানান, দুই ধাপে মাঠ প্রশাসনের মোট ২২৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে দু’টি করে চারটি ব্যাচের দু’দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ধাপে ৩২ জন ডিসি, ৩২ এসপি, চারজন করে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাসহ অন্যরা অংশ নেবেন। ১৪ ও ১৫ অক্টোবর প্রথম ধাপে এবং ২৮ ও ২৯ অক্টোবর দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ কর্মসূচি চলবে। প্রথম ধাপে মোট ১১৭…

Read More

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটে সহজেই জয় পায় কিউইরা। শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন রাচিন রবীন্দ্র। এরপর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। গড়েন ৮০ রানের জুটি। কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কিউই অধিনায়ক। গড়েন ১০৮ রানের আরও একটি জুটি। তবে চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এরপর বাকি কাজ গ্লেন ফিলিপসকে নিয়ে শেষ করেন মিচেল। বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয়…

Read More

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ অক্টোবর গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন)- এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থতার খোঁজ-খবর নেন। এসময় শেখ হাসিনা নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো সংস্কার ও পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্টদের…

Read More

বান্দরবান, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। তাঁর বলিষ্ঠ নেতৃতের কারণেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে। আজ বান্দরবান সদর উপজেলার রাজবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৪টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫টি কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। বীর বাহাদুর বলেন, দুর্গম পার্বত্য এলাকায় এখন বিদ্যুতের আলো জ্বলছে, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে আর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ…

Read More

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শেষে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা। ‘আল্লাহু আকবার’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে বিভিন্ন দল বিক্ষোভ প্রদর্শন করে। তারা পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিস, জামায়াতে উলামা-ই-ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, ইউনাইটেড মুসলিম উম্মাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী যুব জোট। বিক্ষোভ মিছিলে মুসল্লিদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। বিক্ষুব্ধরা ইসরাইলের পতাকা…

Read More

‍ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সারা দেশে আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩’ পালিত হয়েছে। কর্মসূচিসমূহের মধ্যে ছিল সুভেনির প্রকাশ, ভিডিও ক্লিপ প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, সিপিবির স্বেচ্ছাসেবক পুরস্কার বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার ও লিফলেট বিতরণ, আলোচনা অনুষ্ঠান, গোলটেবিল বৈঠক, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া, জেলা ও উপজেলা পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার ইত্যাদি । দিবসটি উদ্‌যাপনের অংশ হিসেবে আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ…

Read More

শরীয়তপুর,১৩ অক্টোবর, শুক্রবার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী আর বিএনপি ষড়যন্ত্রমুখী। তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশী প্রভুদের কাছে নালিশ করতে ব্যস্ত। তারা জানে দেশের বিএনপিকে চায় না। আগামী নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজতে মরিয়া। তবে এদেশের তা কখনো বরদাশত করবে না। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ(শুক্রবার) শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার মার্কার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গিবাদ…

Read More

ঢাকা, ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) : ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণাকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। আজ রাজধানীর কমলাপুরে শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও ‘কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সম্প্রচারমন্ত্রী বলেন, আমি বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে আশ্চর্য হলাম যে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা বা কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে।…

Read More

রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ১৩ অক্টোবর(শুক্রবার) শিরিরচালা জামি’আ ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে দখলদার ইসরাঈলের আগ্রাসনের বিরুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমার নামাজের পর গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব। পরে বিক্ষোভ মিছিল শেষে বাঘের বাজার মহা সড়কের পূর্ব পাশে হাফেজ মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম,মাওলানা আবু সাইদ, মাওলানা মাজহারুল ইসলাম,মুফতি লোকমান হাসান,মুফতি আমিনুল ইসলামসহ অন্যান্যরা,…

Read More

জাতীয় নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হইয়া গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এ ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না। ’ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক…

Read More

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় নিজস্ব অর্থায়নে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে এসএম শাহজাদা উপজেলার সকল মন্ডপে তিনটি করে সিসি ক্যামেরা বিতরণ করেন। উপজেলা প্রশাশনের আয়েজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারি কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী…

Read More

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পটুয়াখালী—৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় গলাচিপা পৌরসভাস্থ নিজ বাসভবন থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে ব্যান্ড দল যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে ও স্বাধীনতা বিষয়ক সংগীত উপস্থাপন করেন। পাশাপাশি ভ্যানযোগে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত এবং মাইকে ও স্লোগানে মুখরিত হয় র‌্যালীটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান…

Read More

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সামুদ্রিক ইলিশ আহরণ পরিবহন এবং ক্রয় বিক্রয় করার অপরাধে এফ ভি নাজমা নামক একটি ট্রলারকে ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ অফিসার সহ মৎস্য বিভাগের অভিযান টিম বকশী মাছঘাটে গিয়ে ট্রলারের ১২০ কেজি ইলিশ মাছ এবং লাইসেন্স বই ও সিও আই সার্টিফিকেট জব্দ করেন। জানা যায়, এম ভি নাজমা নামক একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা সময়ের পুর্বে ফেরত আসতে পারে নাই। এ বিষয়ে ট্রলার মালিকের পক্ষ থেকে মৎস্য অফিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করে। মৎস্য…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। আর এসব দূর্ঘটনায় ঘটছে জীবনহানির মত ঘটনা। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কৃষি গবেষণা কেন্দ্র আকবরপুর এলাকায় দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও একি উপজেলার শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ হরুনুর রশিদ চৌধুরী দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে হঠাৎ বৈঠক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় হঠাৎ করেই এই বৈঠক ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করেন তারা। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর…

Read More

দেশের অর্থনীতির ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শ্রীলংকা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নেতৃত্ব ও সুশাসনের জন্য। অথচ দেশে মূল্যস্ফীতি, রেমিট্যান্স প্রবাহ শোচনীয়। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আওয়ামী সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতি: অর্থপাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বড় ধরনের সংকেটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। উন্নয়নের গালগল্প করে দেশকে ঋণের জালে জর্জরিত করে দেউলিয়া করতে যাচ্ছে সরকার। এখন প্রায় ২০ লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে…

Read More

প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি কামনায় জীবনের পড়ন্ত বেলায় স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে ‘মাথা গোঁজার ঠাঁই চাই’ সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপার পৌর শহরে বসবাস করেন বৃদ্ধা আভা রানী সাহা (৭৫)। আভা রানী সাহা হচ্ছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় সাহাবাড়ির ননী গোপাল সাহার একমাত্র মেয়ে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বিবাহ হলেও এখনও স্বামীর পৈত্রিক বাড়িতে যাওয়া হয়নি তার। আর এই আক্ষেপ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে। তার দুই সন্তান তরুন চন্দ্র সাহা ও বাসুদেব সাহাকে নিয়ে এখন বৃদ্ধা আভা রানী সাহার সংসার। সন্তানদেরকে তার স্বামী ও শ^শুরের অঢেল সম্পদের গল্প শোনালেও সন্তানদেরকে দেখাতে পারেননি স্বামীর ভিটা বাড়ি। আজ…

Read More