Author: News Editor

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়নের চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ ওরফে বায়েজিদ (৪) হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম ওরফে সিরিকুল ইসলাম (৫০) স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। নিহত সাইফুল ইসলাম ওরফে সিরিকুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে। হত্যার শিকার চার বছরের শিশু আব্দুল্লাহ ওরফে বায়েজিদ একই গ্রামের তাহারুল ইসলাম ব্যাপারি ও রাহেনা বেগম দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সারে ৭টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারে মুকুলের হোটেলে চা খেতে…

Read More

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সুস্থ শরীরের জন্য নিয়মিত হাত ধোয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হাত ধোয়ার অভ্যাসের ফলে মানব শরীরে নানা ধরনের রোগব্যাধি সৃষ্টিকারী জীবাণু থেকে মুক্ত থাকতে পারি। সারাদিন যে কোনো মানুষের হাত নানা রকম জিনিসের সংস্পর্শে আসে তাতে অনেক রকমের জীবাণুর আশ্রয়স্থল হয় হাত। এসব জীবাণু হাত ধোয়ার ফলে মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। ১৫ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয়…

Read More

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : আগামী তিন-চার দিনের মধ্যেই আমদানিকৃত ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিকট চালসহ টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে ইতোমধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম…

Read More

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর): বিচার বিভাগের দীর্ঘদিনের পুঞ্জিভূত মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দ্বারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে তিনি বিচারপ্রার্থী সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ন্যায়বিচার প্রদানের মাধ্যমে জাতিসংঘের এসডিজি ও সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। ১৫ অক্টোবর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধাপে ধাপে সফলতার সাথে অগ্রসর হচ্ছে। প্রথম ধাপ রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথ…

Read More

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকার আন্তরিক। মন্ত্রী (১৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভেবেছে, তাদের জন্য কার্যক্রম গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধীকে শনাক্ত করে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। গত ২রা অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়। বাছাই কমিটির চুলছেড়া বিশ্লেষণের সিদ্ধান্ত মোতাবেক রোববার (১৫ অক্টোবর) তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে বর্তমানে সিলেট বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন। শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগের নির্বাচন কমিটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে তাকে নির্বাচিত করেন। শ্রীমঙ্গল…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ইতোমধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। যেহেতু নির্বাচনি মালামালগুলো স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে এটা রুটিন কাজ।’ চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের স্ববিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন প্রত্যাশিতভাবে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সিইসির ‘হাল ছেড়ে দেওয়া’এবং প্রকারন্তরে পক্ষপাতিত্বমূলক অবস্থানের মানসিকতার সমালোচনা করেছে সংস্থাটি। রোববার (১৫ অক্টোবর) টিআইবার পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি। টিআইবি বলছে, গত শনিবার সিইসি সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে যে মন্তব্য করেছেন তা হতাশার। অথচ মাত্র দু’দিন আগেই তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, প্রধান রাজনৈতিক বিরোধী…

Read More

১৪ অক্টোবর, শনিবার। আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের দুওজ বাজারে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কেন্দুয়া – আটপাড়া) নেত্রকোনা -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য আলমগীর হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর চৌধুরী, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক জাহাঙ্গীর হাসান, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার ইমরান বাবুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ নেওয়াজ,যুগ্ম আহবায়ক…

Read More

মাসুম তালুকদার, জবি প্রতিনিধি : ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। রবিবার (১৫ই অক্টোবর) বেলা ২ :০০ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নামাজ শেষে সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। স্বাধীন ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দখলদার ইসরায়েল নানা সময়ে নানাভাবে ফিলিস্তিনিদের উপর নির্মম অত্যাচার, নিপীড়ন, ঘরবাড়ি ধবংস ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তাছাড়া ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে নিজেদের ভূখন্ড থেকে উৎখাতের চেষ্টা-সহ মুসলমানদের পবিত্রস্থান আল আকসা মসজিদ ও অন্যান্য স্থানগুলোতে আক্রমণ চালিয়েছে। নিষ্ঠুর ইসরায়েল বাহিনী মসজিদের…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ মিয়া(৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত সৌরভ মিয়া গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানি পাড়ার মোঃ আবদুল্লাহর ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশনে প্রবেশ‌ করার পূর্বেই সৌরভ মিয়াকে পিছন‌ থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক বদিউজ্জামাল বাদল। তিনি বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা…

Read More

মো: আরিফুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেবার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় গণ-অনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার (১৪ অক্টোবর)বেলা ১১টার দিকে শহরের কেডির মোড় এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। এ সময় বিএনপির নেতারা রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। শহরের কেডির মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কাপড় ও মাদুর পেতে বসে অনশন কর্মসূচি পালন করছেন। অনেক নেতা-কর্মীরা বসার জায়গা না পেয়ে বিএনপির দলীয় কার্যালয় থেকে পশ্চিমে কেডির মোড়…

Read More

ইতিহাস ঐতিহ্যের ধারক আহসান মঞ্জিল রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী ইসলামপুরের কুমারটুলী এলাকায় মাথা উঁচু করে স্বগৌরবে দাঁড়িয়ে আছে তৎকালীন নবাবদের তৈরী দেড়শো বছরের পুরানো আহসান মঞ্জিল। শেখ এনায়েত উল্ল্যাহর তৈরি প্রমোদভবনটি একসময় নবাবদের আবাসিক ভবন ও জমিদারদের সদর কাচারি হিসেবে চালু থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৮৫৯ সালে নওয়াব আব্দুল গনি এটির নির্মাণ কাজ শুরু করেন এবং ১৮৭২ সালে নির্মাণ কাজ শেষ হয়। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসান উল্ল্যাহর নামে এর নামকরণ করা হয় ”আহসান মঞ্জিল”। ১৮৮৮ সালের ৭ এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার(১৫ অক্টোবর)বিকেলে উপজেলা বিজয় চত্বরে এ সভার আয়োজন করেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদ। এসময় ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার-ডিমলা (নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।…

Read More

কে এম মাহমুদ হোসেন, পাংশা( রাজবাড়ী) প্রতিনিধি: বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর । বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যলি শেষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষকবৃন্দ সাংবাদিক ও নানা শ্রেণী পেশার লোক উপস্থিত ছিল। বক্তাগণ হাত ধোয়ার গুরুত্ব এবং করোনা কালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, হাত ধোয়া আমাদের শরীরের ভিতরে জীবাণু প্রবেশে বাধা প্রদান করে। আমরা কালীন সময়ে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চরা লে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৩ পালিত হয়। রবিবার (১৫ অক্টোবর) সকালে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে রচনা প্রতিযোগীতা, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ছিল “ জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী ”। অনুষ্ঠানে চর এলাকায় কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে র‌্যালীতে অংশগ্রহণ করে। র‌্যালী শেষে ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে রচনা প্রতিযোগিতায়…

Read More

কে এম মাহমুদ হোসেন পাংশা(রাজবাড়ী) প্রতিনিধি পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ ও ১৩ (তের) বোতল কেরু মদসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদের সার্বিক দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ ইফতে খারুল প্রধান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোহাম্মদ মোজাম্মেল হক-১ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ১৪/১০/২০২৩ খ্রিঃ ২০:২০ ঘটিকার সময় পাংশা থানাধীন নারায়নপুর সাকিনস্থ জনৈক আকাশ হরিডোম (২৩) পিতা-দিলিপ হরিডোম এর বসত বাড়ীর উত্তর দূয়ারী ওয়াল পাকা টিনসেট…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবিচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। ফলে মানুষের প্রয়োজন নিশ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল মানুষ ভোগ করছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আনতে হবে। পরিবেশমন্ত্রী শনিবার (১৪ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা বিতরণ…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেক পোস্ট সড়কের ধলাই নদীর ওপর ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে “চৈত্রঘাট সেতুর ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।          রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সড়ক ও জনপথের সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সওজ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, কমলগঞ্জ উপজেলা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি চোরাই ইজিবাইক, ২টা পুরাতন বাইসাইকেল, ও ১টা মোবাইলসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা যশোর সদর উপজেলার পুলেরহাটের ইসমাইলের ছেলে ইব্রাহিম ওরফে রৌদ্র (২২), চাঁচড়া রায়পাড়ার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন (২৪), রেলস্টেশনের ফারুক হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও পুলেরহাট তপস্বীডাঙ্গা গ্রামের মৃতআবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪২) । যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার প্রেস ব্রিফিং -এ বলেন, যশোরে ইজিবাইক চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় চোর চক্রকে ধরার জন্য গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতভোর এসআই সাদ্দাম হোসেন…

Read More