নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনের এক ঊধবর্তন কর্মকর্তার বাসার দরজার সামনে চার চাকার গাড়ি প্রবেশের সুবিধা করে দিতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ফটক নিমার্ণের প্রস্তুতি চলছে। এরই মধ্যে সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও প্রায় শেষের দিকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। স্থানীয়রা বলছেন- একজন সরকারি আমলার একক সুবিধার্থে অহেতুক বড় ফটক নির্মাণ করা হচ্ছে। এতে করে রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না। যদিও বিষয়টির প্রয়োজনীয়তা ভিন্নভাবে ব্যাখ্যা করছেন প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সীমানা প্রচীরের দক্ষিণ দিকের বাইরে স্থানীয়দের যাতায়াতের জন্য পৌরসভার উদ্যোগে ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে। ওই রাস্তার…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাপসাতালে র্যাব-১৪ এর অভিযানে ১৪ জন দালালকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ১২জনকে দুই মাস এবং একজনকে এক মাস ও আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।. মঙ্গলবার (২২ এপ্রিল) সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক। এরআগে সকাল সাড়ে ৯টার থেকে দুই ঘন্টাব্যাপি পরিচালিত র্যাবের এই অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ র্যাব ১৪ (সিপিএসসি) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। দুই মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলেন- মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), মো. আলাল উদ্দিন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে স্থানীয় ডাক্তার, ধাত্রী, পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসকে‘র আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেনহাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শামীম কবীর, সাবেক কাউন্সিলর ডা.…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকের হাতে এ সামগ্রী তুলে দেন সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক। ব্যতিক্রমী এই উদ্দ্যেগকে স্বাগত জানান এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবগণ। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক বলেন, পরীক্ষার্থীরা যখন হলে পরীক্ষা দেন, তখন কেন্দ্রের বাহিরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় থাকেন তাদের অভিভাবগন। তীব্র এ…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পৌরশহরে ৮ম শ্রেণি স্কুল পড়ূয়া ১৫ বছর বয়সি এক শিক্ষার্থীকে যৌননিপীড়নের অভিযোগ উঠেছে চার বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত চার যুবক হলো- মৃত হানিফ মিয়ার ছেলে মো. নাসিম (২২), মো. মগবুল মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২১), মো. সুরুজ মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২২) ও মো. আইয়ুব আলীর ছেলে সোনালী মিয়া (২৯)। তারা সকলে পৌরশহরের পুকুরিয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, যৌননিপীড়নের অভিযোগটি আমলে নিয়ে গত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহে ভাগিনা ও ভাগিনা বউ কর্তৃক মারপিটে মামা কাঞ্চন মিয়া (৬৫) হত্যাকান্ডে মামলার প্রধান আসামি ভাগিনাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ভাগিনা মাজাহারুল ইসলাম (২১) জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান থানার ওসি মো. মিজানুর রহমান। মামলার তদন্তকার্য চলাকালীন সময়ে সোর্স নিয়োগসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঞ্চন হত্যা মামলার এজাহারনামীয় এক নাম্বার ও প্রধান আসামি মাজাহারুলের সন্ধান পায় পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কে পাশে কাজ করা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ নেন। অভিযানকালে সায়মা শহজাহান একাডেমি সংলগ্ন গেদু মিয়ার বাসায় পূর্বে সংঘটিত পতিতাবৃত্তির কিছু প্রমাণ পাওয়া যায়। তবে অন্যান্য বাসা ও রেস্ট হাউজগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অসামাজিক কার্যকলাপের আলামত মেলেনি। অভিযান পরিচালনার সময় এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানায় এবং নিয়মিত নজরদারির দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার জানান, “যুবসমাজকে অবক্ষয়ের হাত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরাফাত নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর খাঁয়রা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মো. আরশ আলীর ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির পরিবারের লোকজন বাড়ির সামনের উঠানে ধান শুকানোর জন্য খলা প্রস্তুত করতে পাশের জায়গায় ছোট গর্ত করে মাটি সংগ্রহ করে। প্রায় এক থেকে দেড় ফুট গভীর ওই গর্তে আজ ভোরে হওয়া বৃষ্টির পানি জমে থাকে। আজ (সোমবার) বেলা ১১ টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এসময় তার…
নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে নেত্রকোনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। এসময় দাবি আদায়ে তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে মানববন্ধন করা হয়। শেষে আবারো মিছিল নিয়ে মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটিক সহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান। এরআগে গত রবিবার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী। মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে পাঁচটি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এরমধ্যে একশো পিস ডাব…
কে. এম. সাখাওয়াত হোসেন: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পূর্বে সাড়ে ১৫ বছর ধরে সুবিধাভোগী বেশ কিছু মহলের মানুষ। যারা নিজেকে আওয়ামীপন্থি হিসেবে জাহির করেছেন। তাদের অনেককেই দেখা মিলছে ভিন্ন চেহারায়। এখন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে তারা এখন আওয়ামীবিরোধী সাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার চেষ্টায় লিপ্ত। বিগত সরকারের আমলে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যেসব যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী-সমর্থক স্থানীয় সাংসদের প্লেকার্ডসহ মিছিলে সক্রিয়া অংশগ্রহণ এবং স্থানীয় সরকার নির্বাচনী পোষ্টারে, ঈদ ও নববর্ষ শুভেচ্ছা ফটোকার্ডে আ.লীগ নেত্রী, শেখ মজিবুর রহমান, স্থানীয় এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে পোস্ট করে নিজেকে সক্রিয় আ.লীগের নেতাকর্মী হিসাবে জাহের করতে ব্যস্ত থাকতেন। সেসব নেতাকর্মী-সমর্থকরা বিগত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমি ও সেচপাম্প নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাতিজার মারধরে কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতনকে আটক করেছে পুলিশ। নিহত বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য থানায় অবস্থান করছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এরআগে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে ভাই-ভাতিজার হাতে পারিবারিক সালিশ বৈঠকে মারধরের ঘটনা ঘটে। পারিবারিক সূত্র…
নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তেঁতুলিয়া আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য ফরম পূরণের অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা সুপারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এভাবে হেনস্তা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষাঙ্গনের জন্য হুমকিস্বরূপ। ভুক্তভোগী সুপার আবু সায়িদ মোহাম্মদ হারিছ উদ্দিন জানান, মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী ফরম পূরণের সময় নির্ধারিত দুই হাজার ৪০০ টাকার মধ্যে মাত্র…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরুস্কারসহ ১৮ ক্যাটাগরিতে পুরুস্কার প্রাপ্তদের হাতে তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। ১৮ জন পুরুস্কার প্রাপ্তদের মধ্যে ওসিসহ চারজনই হলেন নেত্রকোনার মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ও সহকারি উপ পরিদর্শক (এএসআই)। তারা হলেন, শ্রেষ্ঠ এসআই মো. শাহজাহান খান, শ্রেষ্ঠ বিট অফিসার মো. আমিনুল ইসলাম ও শ্রেষ্ঠ এএসআই মো. ফারুক আহম্মেদ। জানা যায়, বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের গত মার্চ মাসের আলোকে জেলায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কিত করা হয়। অন্যান্যদের মধ্যে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন উপাসনালয়ে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন চার্চে খ্রীস্ট ধর্মালম্বী ভাই-বোনেরা জড়ো হতে থাকে। পরে দেশ ও জাতির কল্যানে শুরু হয় প্রার্থনা। পরবর্তিতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার জন্য ধর্মীয় সঙ্গীত ও আলোচনা করা হয়। পরিশেষে আবারো বাংলাদেশের সুখ-সমৃদ্ধি ও দেশের মানুষের কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়। জিবিসি চার্চে প্রার্থনা পরিচালনা করেন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক স্থান থেকে নারীসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ লিটার দেশীয়মদসহ জুনিয়া রবিদাস (৪০) ও একশো গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী (৪৮) পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারকৃত দুজন মাদক ব্যবসায়ীদের একজন উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের গরুহাটা গ্রামের মৃত মুক্তি রবিদাসের স্ত্রী জুনিয়া রবিদাস এবং আরেকজন আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত আদম আলীর ছেলে তৈয়ব আলী। শনিবার (১৯ এপ্রিল) এতথ্য নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামি দুজন আজ (শনিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এরআগে গোপন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মো. নাসির উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির পাশেই এক পুকুরে মাছ ধরতে নামে নাসির উদ্দিন। ওই সময় বিদ্যুৎতের মোটর দিয়ে পুকুরের কিছু পানি সেচের জন্য লাইন দিলে বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে যায়। ওইসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন নাসির। পরবর্তীতে বিদ্যুতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের উলুহাটি (মধ্যপাড়া) গ্রামে অংশীদারী জমি বিক্রিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হওয়ার খবর পাওয়া গছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর থাকায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত মমেক হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতরা হলেন- নজরুল ইসলাম (৫৬), নাসরিন আক্তার (২৫), হ্যাপি আক্তার (৩৫), রফিকুল ইসলাম (৪০) ও সাইকুল (৩০)। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্য আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এরআগে গত শুক্রবার সকালের দিকে উপজেলার উলুহাটি (মধ্যপাড়া) গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উলুহাটি গ্রামের কামরুল ইসলাম তার অংশীদারী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পুর্বধলা উপজেলায় পারুল আক্তার (৪৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারী উপজেলার জারিয়া ইউনিয়নের নাটোরকোনা নলোয়াপাড়া এলাকার মো. দিলন মিয়ার স্ত্রী। শুক্রবার (১৮ এপ্রিল) মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এরআগে একই সকালে মৃতের সাত বছরের ছোট মেয়ে লামিয়া তার চাচার ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। লামিয়ার চাচার মিলন (৫০) চাকুরির সুবাধে পরিবার নিয়ে ঢাকায় চাকরি করেন। মিলনের ঘরে কেউ থাকতো না। জানা যায়, প্রতিদিনের মতো স্বামী সন্তানকে নিয়ে খাবার শেষ করে রাত অনুমান ৯টার দিকে ঘুমিয়ে পড়েন পারুর আক্তার। ভোরে বেলা উঠে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভারতীয় সদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়। এরআগেও সাত বোতল ভারতীয় মদসহ ফারজানা খাতুন ঝুমা (২১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছিল। আটককৃত দুই মাদক কারবারি হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফেছিয়া পাথারিয়া গ্রামের হযরত আলী ছেলে ইমন মিয়া ওরফে হাসান (২০) ও এই এলাকার আব্দুল হাকিমের ছেলে নাজমুল মিয়া (৩২)। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিম মহাসড়কের পূর্বধলার গোজাখালী কান্দা বাজার থেকে এই দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, নিয়মিত চেক পোস্ট পরিচালনাকালে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক…
