শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের অকাল প্রয়াত দুই বন্ধু ইমরান হাসান (আপেল) ও এমরান হাসান (বাবু)-এর স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০১ ব্যাচের ‘বন্ধু মহল’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রয়াত দুই বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সহপাঠীরা। এ সময় বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা সোনালি স্মৃতি তুলে ধরেন। জানা গেছে, ইমরান হাসান (আপেল) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২ মে ভারতে ইন্তেকাল করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)। সভায় আসন্ন ঈদে গ্রাহকদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ, ব্যাংক এলাকার নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মাঝে আরও…
জামালপুর প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, নারীরা যদি শিক্ষিত এবং উপার্জনক্ষম হয়, তবে তারা নিজেরাই শক্তিশালী হবে এবং এর মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ সভার আয়োজন করে। নারী অধিকারের বাস্তবতার চিত্র তুলে ধরে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “আমরা সবসময় নারী অধিকারের কথা বলি, সংগ্রাম করি। কিন্তু বাস্তবতা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-পূর্বধলা সড়কে ত্রিমোহনী এলকায় গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন আশেপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ। বিকল্প ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও দেবে যাওয়া বেইলি ব্রিজের লোহার কাঠামোর ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এক নারী তার ছোট সন্তানকে নিয়ে পার হচ্ছেন। বয়স্ক মানুষদেরও চরম কসরত করে সেতুটি পার হতে দেখা গেছে। দুর্ভোগের চিত্র কেবল এখানেই সীমাবদ্ধ নয়। যানবাহন চলাচলের পথ…
ডেস্ক রিপোর্ট: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, দুর্গাপুর, আটপাড়া ও কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দিনব্যাপী স্থানীয় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদক:- কলমাকান্দা: দুপুর ২টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুল ইসলাম মীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান। সভায় বক্তারা বলেন, নারী ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল ইমরানুল ইসলাম। এছাড়াও পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে মো. মাসুদ বেপারী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) ইফতারের পর মেলান্দহ পৌরসভার পূর্ব নয়ানগর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুদ বেপারী ওই এলাকার মৃত আমিনুর বেপারীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত ঘাতক হাসিব বেপারী (২৬) একই এলাকার মোমিন বেপারীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ বেপারী ও হাসিব বেপারী একই মায়ের সন্তান (বৈপিত্রেয় ভাই)। শনিবার ইফতারের পর জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ছোট ভাই হাসিব লোহার রড দিয়ে বড় ভাই মাসুদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। রডের আঘাতে মাসুদের মাথা…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। সামনে ঈদ, তাই ব্যবসার প্রস্তুতি নিতে থাকা এক ব্যবসায়ী এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসার উপক্রম হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্য জিরাগুলো উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কামালপুর বিওপি’র সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জিরাগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, জব্দকৃত…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে গুড়ে চিনি, বিষাক্ত হাইড্রোজ ও পঁচা উপাদান মেশানোর দায়ে দুটি আড়তকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স তাওহীদ ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই আড়ৎ। শনিবার (৭ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জানা যায়, শনিবার দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজারের আটটি খাবারের দোকান ও প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তাৎক্ষণিকভাবে খাদ্যের কাঁচামাল ও ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই করেন কর্মকর্তারা। পরীক্ষায় ‘মেসার্স তাওহীদ ট্রেডার্স’ ও ‘মেসার্স ভাই ভাই আড়তে’ চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা, বিপণন বিতানগুলোতে নির্বিঘ্নে কেনাকাটার পরিবেশ তৈরি এবং মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানজট নিরসনসহ চাঁদাবাজি রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের শ্রমিক সংগঠন এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন পুলিশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের দেবোত্তর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মন্দির সংশ্লিষ্টরা। প্রতিকার ও নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দিপায়ন দত্ত মজুমদার ববিসহ মন্দিরের সেবায়েতরা। শনিবার (৭ মার্চ) এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, “এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের স্বত্ব দখলীয় দেবোত্তর…
ফজলে এলাহী মাকাম: নব্বইয়ের দশক থেকে যমুনা নদীর অব্যাহত ভাঙন আর বন্যায় নিঃস্ব জামালপুরের লাখো মানুষ। প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সাধারণ মানুষ। তবে যমুনা নদীর মাত্র ছয় কিলোমিটার এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মিত হলেই জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী- এই চার উপজেলার অন্তত তিন লাখ মানুষ বন্যার ভয়াবহতা থেকে রক্ষা পাবে। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালাগ্রাম থেকে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের খানপাড়া এলাকা পর্যন্ত এবং ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি থেকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া পর্যন্ত যমুনা নদীর মাত্র ছয় কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই। এই অরক্ষিত অংশ দিয়েই প্রতিবছর বন্যার পানি প্রবল…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে নগরীর চরঈশ্বরদিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) রাত সোয়া ৮টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিপিএসসি, র্যাব-১৪ এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে…
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও শোষণমুক্ত এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এমন একটি সমাজ গড়তে আলেম-ওলামা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের সমাজের মূলধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শনিবার (৭ মার্চ) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত দ্বিতীয় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে সরাসরি টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ব্যক্তিগত কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, “গত বছর আমরা…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা আলী ওসমান যুক্তিবাদী। আলোচনা সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান আলোচক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টির কলমাকান্দা উপজেলা শাখার সমন্বয়ক…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। শনিবার (৭ মার্চ) বিকেলে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। অনিবার্য কারণবশত সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটা ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করতে চাই”। এই ইনসাফভিত্তিক ও মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকসহ সকল ধর্মীয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মহানবী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জিনিয়া জামান অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানগুলোর মধ্যে রয়েছে- সোলাইমানের চা ও মনোহারী দোকান, রহুল আমিনের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের রনি মিয়া (২৬), তাঁর স্ত্রী রুবি আক্তার (২৭) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার বাসিন্দা আঁখি আক্তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েকজনের সন্দেহজনক আনাগোনা ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি টের পান স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা মদন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ করুনা সরকার হৃদয় (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হৃদয় ইছাপুর গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। শনিবার (৭ মার্চ) খালিয়াজুরী থানার ডিউটি অফিসার সহকার পরিদর্শক (এএসআই) জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, করুনা সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ সকাল ১০টার দিকে তাকে জেলা আদালাতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল (শুক্রবার) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর গ্রামে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ।…
