দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে নগরীর চরঈশ্বরদিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) রাত সোয়া ৮টায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিপিএসসি, র‌্যাব-১৪ এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক “সেবা ফুড প্রোডাক্টস” কে ২০ হাজার টাকা এবং “মাশাআল্লাহ সেমাই প্রতিষ্ঠান” কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে তাৎক্ষণিকভাবে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version