দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জামালপুর প্রতিনিধি: জামালপুরে গুড়ে চিনি, বিষাক্ত হাইড্রোজ ও পঁচা উপাদান মেশানোর দায়ে দুটি আড়তকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স তাওহীদ ট্রেডার্স এবং মেসার্স ভাই ভাই আড়ৎ।

শনিবার (৭ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, শনিবার দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজারের আটটি খাবারের দোকান ও প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তাৎক্ষণিকভাবে খাদ্যের কাঁচামাল ও ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই করেন কর্মকর্তারা। পরীক্ষায় ‌‌‘মেসার্স তাওহীদ ট্রেডার্স’ ও ‘মেসার্স ভাই ভাই আড়তে’ চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী ও গুড় বীজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। নিরাপদ খাদ্য নিশ্চিতে এই অপরাধের দায়ে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন।

অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ ক্ষতিকর রাসায়নিকের বিষয়ে সতর্ক করে বলেন, “হাইড্রোজ মূলত শিল্প কারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। খাবারকে সাদা ও আকর্ষণীয় দেখাতে কিছু অসাধু ব্যবসায়ী এটি ব্যবহার করেন। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, যা শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা থেকে শুরু করে দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।”

তিনি আরও জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কাউকে শুধু শাস্তি দেওয়া নয়, বরং ভোক্তাদের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।

এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version