রবিবার, সেপ্টেম্বর ২০

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে মো. মাসুদ বেপারী (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) ইফতারের পর মেলান্দহ পৌরসভার পূর্ব নয়ানগর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুদ বেপারী ওই এলাকার মৃত আমিনুর বেপারীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত ঘাতক হাসিব বেপারী (২৬) একই এলাকার মোমিন বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ বেপারী ও হাসিব বেপারী একই মায়ের সন্তান (বৈপিত্রেয় ভাই)। শনিবার ইফতারের পর জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ছোট ভাই হাসিব লোহার রড দিয়ে বড় ভাই মাসুদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। রডের আঘাতে মাসুদের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, মাসুদ বেপারীর বাবা আমিনুর বেপারী মারা গেলে তার মা মাসুমা বেগম দেবর মোমিন বেপারীকে বিয়ে করেন। মোমিন বেপারীর ছেলে হাসিব এবং আগের পক্ষের ছেলে মাসুদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version